সলিড ফুড - Matritto

মাতৃত্ব ওয়েবিনার: শিশুর সলিড খাবার নিয়ে ডাঃ নুসরাত জাহান প্রমা
আপডেটঃ সেশনটি ২০২০ সালের ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। রেকর্ড দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

৪ মাসের মানহা এখনো পুরোপুরি মায়ের দুধ খায়। অল্প কিছুদিন পরই সলিড খাওয়ানোর সময় আসছে। মানহার আম্মু মুন্নীকে কেউ বলে এখন থেকেই বাচ্চার মুখের সামনে খাবার ধরতে। কেউ বলে অপেক্ষা করো, বাচ্চা নিজেই ইঙ্গিত করবে। কিন্তু কিভাবে বুঝবে মুন্নী বাচ্চার ইঙ্গিত? যদি সময়মতো বাচ্চাকে সলিড শুরু না করাতে পারে ও?

৯ মাসের সাদাত। মা তিথি ওকে কখনো সুজি, কখনো খিচুড়ি খাওয়াতে চেষ্টা করে। কখনো দেখে নতুন কোন খাবার দেয়ার পর সাদাতের বাথরুম একদন নরম, আবার কখনো এক সপ্তাহও বন্ধ থাকে। কেউ ওকে বলে সুজি না দিতে, কেউ বলে খিচুড়িটা এভাবে না, ওভাবে দাও। তিথি খুব কনফিউজড হয়ে যায় কী করবে!

১১ মাসের মাইশা। দুপুর বেলার খাবারটা ঠিকমতো খেলে রাতে সে কিছুই খাবে না। আর ঘুমের ভেতর মায়ের দুধ খেয়েই কাটিয়ে দেয়। আবার রাতের খাবার খেলে সকালে কিছুই খাবে না। মা রিনি ভাবে এভাবে এক বেলা, দেড় বেলা খেয়ে কী ওর হবে! কিন্তু বাচ্চা তো দিব্যি হেসে-খেলে বেড়াচ্ছে। সবাই কেন তাহলে বলে বাচ্চাকে তিন বেলা বাটি ভরে খাওয়াতেই হবে? ওর বাচ্চা যে এভাবে খায় না!

মুন্নী, তিথি, রিনি সবাই ভাবে যদি বাচ্চার সলিড খাওয়া নিয়ে সঠিক দিকনির্দেশনা পাওয়া যেত! হয়ত অনেক ভোগান্তিই কমে যেত, অনেক কিছুই পরিষ্কার বোঝা যেত। আপনাদের এই ভাবনাকে বুঝতে পেরে মাতৃত্ব নিয়ে আসছে অনলাইন ওয়েবিনার "শিশুর সলিড খাবার নিয়ে আপনার যা কিছু জানা প্রয়োজন"।

ওয়েবিনারের বিস্তারিত

ওয়েবিনারে শিশুর সলিড খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ডাঃ নুসরাত জাহান প্রমা। ওয়েবিনারে ২টি সেশন থাকবে। প্রতি সেশনের শেষে ৩০ মিনিট প্রশ্নোত্তর পর্ব থাকবে।

১ম সেশন (২৫শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা)

২য় সেশন (২৬শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টা)

-সলিড শুরুর সময়কাল
-পানি ও ফর্মুলা মিল্ক
-বয়সভেদে সলিডের প্রকৃতি ও পরিমাণ (১ বছর পর্যন্ত)

-বয়সভেদে সলিডের প্রকৃতি ও পরিমাণ (১-৫ বছর)
-বাচ্চার ওজন ও খাবারে অনীহা
-খাবার ও ডিভাইসের সম্পর্ক

The post মাতৃত্ব ওয়েবিনার: শিশুর সলিড খাবার নিয়ে ডাঃ নুসরাত জাহান প্রমা appeared first on Matritto.

শিশুর পরিপূরক খাবারের A- Z (ছয় মাস থেকে এক বছর)
বাচ্চা কি খাবার জন্য প্রস্তুত? সাইন- কি দেখে বুঝবেন?

বাচ্চার বয়স প্রায় ছয় মাস।

হাই-চেয়ারে কোন সাপোর্ট ছাড়া বসতে পারে।

নিজের মাথা কন্ট্রোল করতে পারে ভালোমতো। পরিষ্কারভাবে মাথা
নাড়িয়ে অস্বীকৃতি জানাতে পারে।

হাত বাড়িয়ে খাবার ধরতে পারে এবং মুখে নিতে পারে।

অন্যান্য- বাচ্চা খাবারের প্রতি আকর্ষন দেখাবে।

আপনি খাবার চাবানোর সময় আপনার দিকে তাকিয়ে থাকবে।

সাধারনত বাচ্চার চার থেকে ছয় মাস বয়সের মধ্যে (যেহেতু এক
একবাচ্চার মাইলস্টোন এক এক সময়)  আপনি এই
সাইনগুলো দেখতে পারেন। এগুলো একাধিক একসাথে থাকতে পারে। প্রথম ছয় মাস বাচ্চার
একমাত্র খাবার যা লাগে, তা হল মায়ের বুকের দুধ বা বাচ্চাদের জন্য তৈরি ফর্মূলা।

কেন ছয় মাসের আশেপাশে?

এ সময় বাচ্চার শরীরে যে আয়রন রিজার্ভ থাকে, তা শেষ হয়ে
আসে। অবশ্যই এসময় শিশুকে আয়রন সমৃদ্ধ খাবার দিতে হবে, যাতে করে সে
এনিমিয়ায় আক্রান্ত না হয়।

কোন ধরনের খাবার দিয়ে শুরু করবেন?

৬-৯ মাসঃ শুরু করুন বুকের দুধ দিয়ে, তারপর
বাইরের খাবার দিন।

৯ মাস বা তার বেশীঃ আগে বাইরের খাবার দিন, তারপর বুকের
দুধ।

তিন ধরনের গ্রুপে ভাগ করা যায় বাচ্চার খাবারঃ

মাংশ বা মাংশের বিকল্প খাবার, এবং আয়রন
সমৃদ্ধ বেবি সিরিয়াল।

শাকসবজি।

ফলমূল।

প্রথম থেকেই বিভিন্ন টেক্সচারের (পিউরী, কাঁটা চামচে
ম্যাশ করা, ছোটো ছোটো টুকরা করা) খাবার দিন বাচ্চাকে। প্রথম মাস থেকেই
বাচ্চাকে বিভিন্ন টেক্সচারের খাবারের অভ্যাস গড়ে তুলুন, যাতে তার এক
বছর বয়স থেকেই সে বাড়ীর অন্যান্যদের সাথে তাদের জন্য বানানো খাবার খেতে পারে।

শিশুর সলিড জার্নি সহজ করতে মাতৃত্ব সলিড কোর্স করুন

৳ 349.00 – Solid Food Course লাইফটাইম এক্সেস Checkout

<svg class="edd-icon edd-icon-check" xmlns="http://www.w3.org/2000/svg" width="28" height="28" viewBox="0 0 28 28" aria-hidden="true">
<path d="M26.11 8.844c0 .39-.157.78-.44 1.062L12.234 23.344c-.28.28-.672.438-1.062.438s-.78-.156-1.06-.438l-7.782-7.78c-.28-.282-.438-.673-.438-1.063s.156-.78.438-1.06l2.125-2.126c.28-.28.672-.438 1.062-.438s.78.156 1.062.438l4.594 4.61L21.42 5.656c.282-.28.673-.438 1.063-.438s.78.155 1.062.437l2.125 2.125c.28.28.438.672.438 1.062z"/>
</svg>
Added to cart

খাবারের পরিমাণ এবং কত বার দিবেন?

আপনার শিশু যদি শুরুতেই পরিমাণে খুব কম খায়, দুঃশ্চিন্তা
করবেন না। বাচ্চার পাকস্থলী ছোটো থাকে শুরুতে, পরে তা নিজ
থেকেই বড় হবে। বাবা-মা হিসেবে আপনার কাজ হল খাবারের গুনগত মান ঠিক রাখা।

মনে রাখতে হবে-

বাবা-মা খাবারের গুনগত মান অক্ষুণ্ণ রাখবেন, কতটুকু খাবে
বাচ্চা তার পরিমাণ ঠিক করবে।

বাচ্চার রুচিকে সম্মান করুন।

যতক্ষণ বাচ্চা খেতে চায়, ততক্ষণ
খাওয়ান। না চাইলে বন্ধ করুন।

বাচ্চাকে জোর করে খাওয়াবেন না।

কিভাবে বুঝবেন বাচ্চা পর্যাপ্ত পরিমাণ খেয়েছে?

বাচ্চা মুখ খুলতে অস্বীকৃতি জানাবে।

চামচ দূরে ঠেলে সরিয়ে দেবে।

সে নিজেই খাওয়া বন্ধ করবে।

খাবারে এলার্জি প্রতিরোধ করতে হলে

অনেক বাচ্চারই এক এক ধরনের খাবারে এলার্জি থাকে। কোন
বাচ্চার ডিমে এলার্জি থাকে, কারো বাদামে থাকে, আবার কারো
দুধে থাকতে পারে। এ থেকে প্রতিরোধ করতে হলে-

নতুন খাবার একটা করে শুরু করুন। কয়েক রকমের খাবার একসাথে
দেবেন না শুরুতেই। প্রথমেই খিচুড়ি  খাওয়াতে
যাবেন না।

একটা খাবার শুরু করার দুই-তিন দিন পর অন্য খাবার দিন। যাতে
কোন খাবারে এলার্জি থাকলে সেটা পরিষ্কার বোঝা যায়।

কিভাবে বুঝবেন এলার্জি আছে?

চামড়া ফুলে ওঠা, বমি, স্টুলের
সাথে রক্ত, কফ-কাশি, শ্বাসকষ্ট জনিত সমস্যা।

পরিবারে কারো যদি এলার্জি থেকে থাকে, তবে বুকের
দুধ খাওয়াতে থাকুন এলার্জি জনিত ঝুঁকি এড়াবার জন্য। তবে এ ভয়ে বাদাম, ডিম, মাছ শুরু
করা থেকে বিরত থাকবেন না। অনেক ক্ষেত্রেই ডাক্তাররা বাচ্চাদের পিনাট-বাটার দিতে
বলেন, যাতে করে বাদামে এলার্জি থাকলে সেটা আগে থেকে বোঝা যায়।

বাড়িতে তৈরি পিউরী

সাবধানতাঃ বাচ্চার খাবারে চিনি, লবণ, অধিক তেল-মশলা যোগ
করবেন না। এতে খাবারের প্রকৃত স্বাদ বাচ্চা পাবে না।

খাবার কেনা এবং তৈরী করা

ফ্রেশ খাবার অথবা ফ্রোজেন ফ্রেশ খাবার বেছে নিন।

খাবার ধুয়ে, চামড়া ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে
নিন।

রান্নাঃ

খাবারের সর্বোচ্চ ভিটামিন এবং মিনারেল নিশ্চিত করতেঃ

শাকসবজি এবং ফল-মূল খুব অল্প পরিমাণ পানিতে সেদ্ধ করে
নিবেন। এমন ভাবে পানি নিন, যাতে পানি শুকিয়ে যায়, ফেলে দিতে
না হয়।

মাংশ, মাছ (কাঁটা ছাড়া) পানিতে সেদ্ধ করে নিন। সেই পানিটাই (ব্রোথ) পিউরী
করতে কাজে লাগান।

সবজি বা ফলের ক্ষেত্রে পানি বেশী দিয়ে দিলে, ফেলে দেবেন
না। তা পিউরী তৈরিতে ব্যবহার করুন।

সংরক্ষণঃ

রেফ্রিজারেটরে এবং ডীপ ফ্রিজে পিউরী অথবা অব্যবহৃত খাবার
তাৎক্ষনিক সংরক্ষণ করুন।

পিউরী

রেফ্রিজারেটর

ডীপ ফ্রিজ

শাকসবজি এবং ফল-মূল

৩ দিন

৬ মাস

মাংশ, মাছ এবং ডিম

২ দিন

2 মাস

খাবার কিভাবে ডীপ ফ্রিজে সংরক্ষণ করবেন?

পিউরী পুরোপুরি ঠাণ্ডা হতে দিন এবং বরফ রাখার মোল্ডে ছোট
ছোট ভাগে রাখুন।

ঢাকনা দিন এবং ১২ ঘণ্টা পর্যন্ত রাখুন।

এরপর পুরোপুরি জমে যাওয়ার পর মোল্ড থেকে কিউবগুলো বের করুন
এবং ফ্রিজিং ব্যাগে (বক্স বা জিপ লগে রাখতে পারেন) খাবার গুলো রাখুন। ব্যাগের
উপরে খাবারে নাম ও প্রস্তুতের দিন লিখে রাখুন।

খাওয়ানোর আগে আগে ডীপ ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক
তাপমাত্রায় করে নিন। অথবা বড় বাটিতে গরম পানি নিয়ে তার উপর ছোট বাটিতে খাবার নিয়ে
খাবারটা গরম করে নিন। মাইক্রোওয়েভে বাচ্চাদের খাবার গরম না করাই ভালো।

খাবারের সময়-

সবসময় বাচ্চাকে খাবার দেয়ার আগে সে খাবারের তাপমাত্রা চেক করে নিবেন।

বাকি পিউরী যেটা বাচ্চাকে খাওয়াচ্ছিলেন, কিন্তু  এখনি আর খাওয়াবেন না, সেটা যদি বাচ্চার মুখের সংস্পর্শে আসে, তবে সেটা আর না খাওয়ানোই ভালো। সেজন্য এক বারে বেশী খাবার গরম না করে, অল্প করে করাই ভালো।

৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর খাবার

যখনি বাচ্চাকে দেয়া শুরু করবেন, নীচের
খাবারগুলো থেকে চেকলিষ্ট বানিয়ে নিন (এক একটা খাওয়া দেয়া হলে, টিক মার্ক
দিন), যাতে কোন খাবারে এলার্জিক রিয়েকশন হলে আপনি সেটা মনে রাখতে পারেন।

১। মাংশ এবং তার বিকল্প (আয়রনে
পরিপূর্ন)

মুরগীর মাংশ

গরুর মাংশ

খাসির
মাংশ

কবুতরের মাংশ

টার্কি

কলিজা

স্যামন মাছ

রুই বা অন্য
যে কোন মাছ।

২। বাদাম এবং ডাল জাতীয় খাবারঃ

মুগ/ মসুর ডাল

পিনাট বাটার

টফু

সয়া

মটর ডাল

লাল কিডনি
বিনস

ব্ল্যাক
বিনস।

৩। শস্য জাতীয় খাদ্যঃ

আয়রন সমৃদ্ধ
বেবি সিরিয়াল

বার্লি

গম

ওটস

ভাত

অন্যান্য...

অন্যান্য শস্য (যা আয়রন সমৃদ্ধ নয়)

রুটি

পাসতা বা
নুডলস

কিনোওয়া

৩।  ফল-মূল এবং
শাক-সবজিঃ

সবজিঃ

গাজর

পেঁপে

মিষ্টি কুমড়া

মিষ্টি আলু

ফুলকপি

বাঁধাকপি

টমেটো

বরবটি

লাউ

বীট রুট

ব্রকোলি

ঝিঙ্গা

মাশরুম

এসপারাগাস

পেঁয়াজ

রসুন

মটরশুঁটি

অন্যান্য...

ফলঃ

আপেল

কমলা

নাশপাতি

আঙ্গুর

তরমুজ

আম

এভকাডো

স্ট্রবেরী

অন্যান্য...

৪। দুধ এবং তার বিকল্প

পনির

দই

গরুর দুধ (নয় মাসের আগে
নয়*)

অন্যান্য...

* হেলথ কানাডা’র তথ্য অনুসারে ৯-১২ মাসের মধ্যে কেউ
চাইলে পাস্তুরিত গরুর দুধ দিতে পারেন।

তথ্যসূত্রঃ মন্ট্রিয়াল ডায়েট ডিসপেনসারি

ছবি কৃতজ্ঞতাঃ আর্লি স্টার্ট ডট কম এবং বু বেবে ডট কম।

লেখাটি রিভিউ করেছেন –

ডাঃ সাবেরা সাঈদা খান
M.B.B.S (DU), MPH (Reproductive & Child Health)(NIPSOM),
Diploma in Ultrasonogram

Lecturer, Ibn Sina Medical College

Consultant Sonologist, Trust Medical Care

The post শিশুর পরিপূরক খাবারের A- Z (ছয় মাস থেকে এক বছর) appeared first on Matritto.

বাচ্চাকে খাওয়ানো : আইডিয়া ও রেসিপি (২য় পর্ব)
এই লেখা মূলত আমার মেয়ে যাইনাবকে খাওয়ানোর অভিজ্ঞতা থেকে বানানো একটা ফেসবুক অ্যালবামের লিখিত রূপ, যেখানে আপনি আমার কিছু রেসিপি ও টিপস পাবেন। যারা আগের পর্ব পড়েননি, তারা সেটা পড়ে নিতে ক্লিক করুন।

চলুন, রেসিপি অংশে চলে যাই।

Pumpkin, apple and chicken: প্রথমে অলিভ অয়েলে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। নরম হয়ে গেলে Pumpkin দিয়ে ভাজতে হবে কিছুক্ষণ। এরপর মুরগী আর অল্প আদা দিয়ে অল্প সময় ভেজে নিতে হবে। তারপর আপেল আর পানি দিয়ে সিদ্ধ হয়ে গেলে স্ম্যাস বা ব্লেন্ড করে নিতে হবে। ইচ্ছা করলে দারচিনি আর এলাচ ও দেওয়া যায়। Recommended age: From 6 months

Rice cereal with dates: খেজুরের বীচি ফেলে দিয়ে অল্প পানি দিয়ে জ্বাল দিয়ে এরপর ব্লেন্ড করে নিতে হবে। এরপর হোমমেইড রাইস Cereal আলাদা করে রান্না করে নিয়ে নামানোর আগে খেজুরের পেস্ট মিক্স করে নিতে হবে। Recommended age: From 6 months

চিকেন, মিষ্টি আলু, সাথে চিকেন স্টক (ব্লেন্ড বা ম্যাশ করার আগের ছবি) চুলায় অলিভ অয়েল দিয়ে ছোট করে কাটা পেঁয়াজ ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত। এরপর এতে অল্প আদা, রসুন বাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর চিকেন দিয়ে অল্প সময় ভেজে চিকেন স্টক দিয়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ড অথবা ম্যাশ করে নিলেই হবে। মসলা চাইলে অন্যকিছু এড করা যায় বেবীর পছন্দ অনুযায়ী। Recommended age: From 6 months

হোমমেইড চিকেন স্টক আমি মুরগীর লেগ আর থাইয়ের পিস দিয়ে করেছি। চাইলে পুরো চিকেন দিয়েও করা যায়। চুলায় ২.৫/৩ লিটার পানির মধ্যে মুরগী, পেঁয়াজ একটা, গাজর একটা, কয়েক টুকরা রসুন, তেজপাতা, দারচিনি দিয়ে প্রথমে বেশী আঁচে ফুটাতে হবে। ফুটে উঠলে এরপর একদম কম আঁচে ঢাকনা দিয়ে ২/৩ ঘন্টা রান্না করতে হবে। Consistency যার যার নিজের পছন্দ। চাইলে সেলেরি, পার্সলি, ধনে পাতা, রোজমেরি এইগুলাও এড করা যায় Recommended age: From 6 months

জুকিনি, গাজর আর চিকেন চুলায় অলিভ অয়েল দিয়ে ছোট করে কাটা পেঁয়াজ ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত। এরপর এতে অল্প আদা, রসুন বাটা, চিকেন, গাজর দিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর জুকিনি দিয়ে অল্প সময় ভেজে চিকেন স্টক দিয়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ড অথবা ম্যাশ করে নিলেই হবে। মসলা চাইলে অন্যকিছু এড করা যায় বেবীর পছন্দ অনুযায়ী। Recommended age: From 6 months

Steamed chicken with apple মুরগীর বুকের মাংস মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে এতে খুব অল্প পরিমানে ঘি আর রসুন বাটা মাখিয়েছি। এরপর ফয়েল পেপারে মুরগীর মাংস বিছিয়ে এর উপর টুকরা করা আপেল দিয়ে খুব ভাল করে ফয়েলের মুখটা বন্ধ করে স্টিম করে নিয়েছি। ৪০-৪৫ মিনিট লাগে কুকড হতে। এরপর ব্লেন্ড করে নিয়েছি। Recommended age: From 6 months

Chicken potato, carrots and apple চুলায় বাটার আর চিকেন একসাথে ভেজে নিয়েছি কিছু সময়। এরপর আলু আর গাজর দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আপেল আর চিকেন স্টক দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করেছি। Recommended age: From 6 months

Cooked oats with mango. I used rolled oats. Rolled ওটস প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমের সাথে ব্লেন্ড করলেই রেডি ইয়াম্মি ওটস উইথ ম্যাংগো 😀 😀 Recommended age: From 6 months

একটি বিশেষ রেসিপি

পুডিং এর রেসিপিঃ প্রথমে দুইটা খেজুরের বীচি ফেলে দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর একটা ডিম, চার চা চামচ দই আর সিদ্ধ খেজুর একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটা ছোট পাত্রে বাটার মাখিয়ে নিয়ে এর মধ্যে মিক্সার ঢেলে ভাপ দিলেই রেডি হয়ে যাবে ইয়াম্মি পুডিং। Recommended Age: 8 months

Happiness is making pudding for baby without formula and sugar 😀 😀 It's just an experiment. So picture quality is not so good 🙂
* সরি সুন্দর করে বানিয়ে ছবি আর তোলা হয়নি। এইটা এক্সপেরিমেন্ট ছিলো তাই ভালো করে মিক্সড করে করা হয়নি। Really sorry for bad quality picture.

প্রথমেই দই নিয়ে কিছু কথা। দই বাচ্চার জন্য খুবই উপকারি কারণ এতে থাকে ক্যালসিয়াম যা বাচ্চার হাড় গঠনে সাহায্য করে। এছাড়াও দই এ প্রোটিনও থাকে।
অনেকের মনেই প্রশ্ন জাগে গরুর দুধ যদি ১বছর পূর্ণ হওয়ার আগে না দেওয়া যায় তাহলে দই কিভাবে দেওয়া যায়?দই দেওয়া যায় তার প্রধান কারণ হলো “Lactose is already broken down with the culturing of the yogurt or cheese and milk proteins are either removed or limited thus it is typically easier to digest;” [1]

তবে দই দেওয়ার আগে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবেঃ [2]
১) দই কখনই বাচ্চার প্রধান খাদ্য হিসেবে দেওয়া যাবেনা। বরং খাবার মেনুর একটা পার্ট হিসেবে থাকবে
২) কোনরকম চিনি, মধু দেওয়া যাবেনা এবং ফ্লেভারড দইও বাচ্চাকে দেওয়া যাবেনা
৩) দই প্রথমে বাচ্চাকে অল্প করে দিয়ে দেখতে হবে বাচ্চার Milk Allergy আছে কিনা?? Allergy বোঝার উপায় হলো দই বাচ্চাকে খাওয়ানোর পর ৪৮ঘন্টা অপেক্ষা করতে হবে সাথে খেয়াল রাখতে হবে বাচ্চার মধ্যে এলার্জির কোন Symptoms (বমি, ডায়রিয়া, র‍্যাশ, Itchiness) দেখা যায় কিনা। এরপর তা পুডিং এ অথবা অন্য কিছুতে ব্যবহার করা উচিত।
৪) বাচ্চার জন্য দই বানানোর সময় ফ্যাট ফ্রি অথবা লো ফ্যাট মিল্ক ব্যবহার না করাই ভালো। কারণ বাচ্চাদের বাড়ন্ত গঠনের জন্য ক্যালরি খুব দরকার।

Reference:
1) http://wholesomebabyfood.momtastic.com/tipyogurt.htm
2) http://www.babycenter.com/404_when-can-my-baby-eat-yogurt_1368506.bc

পুডিং এ দেওয়ার আগে অবশ্যই আলাদা করে ডিম খাইয়ে নিশ্চিত হয়ে নিবেন বাচ্চার ডিম হজম হয় কিনা।

বাকী পর্বগুলো পড়তে এখানে ক্লিক করুন

The post বাচ্চাকে খাওয়ানো : আইডিয়া ও রেসিপি (২য় পর্ব) appeared first on Matritto.

বাচ্চাকে খাওয়ানো : আইডিয়া ও রেসিপি
বাচ্চা খেতে চায় না -  এটা সব মা'দের সাধারণ অভিযোগ। মূলত বাচ্চাকে খাওয়ানো নিয়ে বাবা-মা'র যুদ্ধ শুরু হয় বাচ্চাকে সলিড খাবার দেয়ার দিন থেকে। একটা বাচ্চার খাদ্যাভ্যাস অনেক কিছুর উপর নির্ভর করে। তবে সবার আগে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করা উচিত যেন বাচ্চা সলিড ভালোভাবে খায়। সাথে বাচ্চার খাদ্যাভ্যাস যেন ভালো হয় ইনশাল্লাহ।

এই লেখা মূলত অামার মেয়ে যাইনাবকে খাওয়ানোর অভিজ্ঞতা থেকে বানানো একটা ফেসবুক অ্যালবামের লিখিত রূপ, যেখানে অাপনি অামার কিছু রেসিপি ও টিপস পাবেন।

কেন এই এ্যালবামঃ

আমার কাছে অনেকেই জানতে চায় আমি যাইনাবকে কি কি খাবার দেই। এমনকি আমি হোমমেইড কি কি খাবার দেই তার রেসিপিও অনেকে জানতে চায়। এছাড়াও আরও একটা কারণ হলো আমি নিজেও যাইনাবের সলিড শুরু করার সময় অনেক কনফিউজড ছিলাম কিভাবে কি দিবো আর কি দিবোনা?? তাই আমার এই এ্যালবাম যদি কারও কাজে লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ্‌।

তথ্যের উৎসঃ

আলহামদুলিল্লাহ্‌ এইখানের ব্রিসবেনের Lady Cilanto Children’s Hospital এর ডাক্তার আমাকে অনেক সুন্দর করে সলিড নিয়ে আইডিয়া দিয়েছিলেন। সাথে অথেনটিক বিভিন্ন ওয়েবসাইট আর আল্লাহর রহমতে আমার টুকটাক Motherly intuition আমাকে সাহায্য করে যাচ্ছে আমার এই সলিড জার্নিতে আলহামদুলিল্লাহ্।

বিশেষ দ্রষ্টব্যঃ

১) আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে কেন আমি যাইনাবের খাবারে লবন বা চিনি দেইনা। আশা করি তাঁরা এই লেখা থেকে আইডিয়া পাবেন আর ছবিতেও কিছু কথা আছে যা পড়লেও বুঝতে পারবে। লবন বাচ্চার কিডনীকে অাক্রান্ত করে তাই আমি এটা দেওয়ার একদম বিরোধী। কারণ আমার মায়ের জীবন থেকে আমি দেখেছি একজন কিডনী রোগীর কত কষ্ট!

২) আমাদের জন্য রান্না করা খাবার আমি এখনই যাইনাবকে দেইনা (অনেকেই পছন্দ করেন নিজেদের জন্য রান্না খাবারই বাচ্চাকে প্রথম থেকে অভ্যস্ত করাতে; এইটা যার যার নিজস্ব ব্যাপার) দুইটা কারণে ১) লবন থাকে বলে আর ২) স্পাইসি বা মসলাযুক্ত বলে।

৩) বাচ্চাকে যদি ব্লেন্ড না করে স্ম্যাস করে খাওয়ানো যায় তাহলে খুবই ভালো। আমি ব্লেন্ড করি কারণ যাইনাব স্ম্যাস করা খাবার খেতে পারেনা এখনও চোকিং করে, আলহামদুলিল্লাহ্‌।

বাচ্চার সলিড বা শক্ত খাবার শুরু করাঃ

সলিড শুরু নিয়ে আমরা নতুন মায়েরা সবাই কম বেশী চিন্তিত থাকি। কখন দিবো, কি দিয়ে শুরু করবো এমন হাজারো প্রশ্ন। আমারও ছিলো। আমি তাই অস্ট্রেলিয়ান, বাংলাদেশী কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছিলাম সলিড শুরু করা নিয়ে। সাথে নিজেও বেবী সেন্টার সহ অন্য ভালো সাইট থেকে পড়াশুনা করার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতা থেকেই কিছু কথা।

১) সলিড শুরু করার সময়ঃ ৪-৬ মাসের মধ্যে ( যদি বাচ্চার ওজন ভালো থাকে, সুস্থ থাকে আর বুকের দুধে প্রয়োজন মিটে তাহলে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করা ভালো)। যারা ৪ মাস পূর্ণ হলে শুরু করতে চান তাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবেঃ

আগে দেখতে হবে বাচ্চার মধ্যে সলিড শুরু কোন লক্ষণ আছে কিনা। যেমনঃ বাচ্চা দুধ খেয়েও পেট ভরছেনা; বাচ্চা হেলান দিয়ে বসতে পারে; বাচ্চা আপনার খাবারের দিকে তাকিয়ে থাকে আর খেতে চায়।

৬ মাসের আগে বাচ্চাকে কার্বোহাইড্রেট দেওয়া যাবেনা কারণ বাচ্চার পরিপাকতন্ত্র (Digestive System) কার্বোহাইড্রেট হজমের জন্য প্রস্তুত থাকেনা।

বাচ্চাকে প্রথম থেকেই পুরো খাবার সলিড দিয়ে না দেওয়া ভালো। বাচ্চার প্রধান খাবার থাকবে দুধ সাথে সলিড, শুধু মাত্র অভ্যস্ত করানোর জন্য। ডাক্তার আমাকে বলেছিলো আগে অথবা পরে দুধ খাওয়াতে সাথে অল্প শক্ত খাবার।

আমি প্রথমে শুরু করেছিলাম শুধু একটা আইস কিউব পরিমান খাবার দিয়ে এরপর পর্যায়ক্রমে পরিমাণ বৃদ্ধি করেছি।

২) খাবারের ধরনঃ  প্রথমে ফলের অথবা সব্জির পিউরি অথবা বয়সোপযোগী সিরিয়াল দিয়ে শুরু করা যায়। এরপর আস্তে আস্তে খিচুড়ি শুরু করা যায়।

৩) অায়রনের গুরুত্বঃ ৬ মাস হয়ে গেলে বাচ্চার আয়রন যুক্ত খাবার খুব দরকার। তাই চাইলে আয়রনযুক্ত সিরিয়াল দেওয়া যায় আর নয়তো আয়রন সমৃদ্ধ ফল বা সবজি যেমন আপেল, পিয়ারস, মটরশুটি, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এমন অনেক কিছুই দেওয়া যায় পিউরি করে।

৪) Trial & Error:  যেকোন নতুন খাবার টানা ২/৩ দিন দিয়ে দেখতে হবে বাচ্চার এলার্জির সমস্যা হয় কিনা। যদি না হয় তাহলে এরপর নতুন কিছু যোগ করা ভালো। একসাথে কয়েক রকম নতুন জিনিস না দেওয়া ভালো।

৫) খাবার আটকে যাওয়া (Choking):  সলিড শুরু করার সময় সবচেয়ে বড় যেই ভয়টা কাজ করেছে আমার তা হলো Choking. পরে ইন্টারনেট থেকে ভিডিও দেখেছিলাম Choking এর সময় বাচ্চাকে কিভাবে সাহায্য করতে হয় যা আমার অনেক উপকার করেছিলো। তাই এই ব্যাপারটা সবার জেনে নেওয়া উচিত।

৬) ভর্তা বনাম ব্লেন্ড করা খাবারঃ বাচ্চাকে  ভর্তা (Smash) করে খাওয়াবেন নাকি Blend করে তা আপনার বাচ্চার উপর নির্ভর করে। ব্লেন্ড করে খাওয়াতে অনেকেই নিষেধ করে কিন্তু অনেক বাচ্চা আছে যারা ব্লেন্ড করা ছাড়া ছাড়া খেতে পারেনা, কারণ খাবার গলায় অাটকে (Choking) যায়। সেই ক্ষেত্রে প্রথমে Blend করে খাওয়ানো শুরু করে পর্যায়ক্রমে খাবারের ঘনত্ব বাড়িয়ে একটু আস্ত নরম খাবার খাওয়ানোর অভ্যাস করানো যায়।

৭) খাবার সংরক্ষণঃ পিউরি সহ অন্যান্য বেবী ফুড চাইলে কয়েকদিনের জন্য রান্না করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। তবে ভাত, খিচুড়ি, ওটস এইগুলো প্রতিদিন রান্না করাই ভালো।

৮) খাবারের সাথে পানিঃ সলিড শুরু করলে বাচ্চাকে অল্প অল্প করে পানিও খাওয়ানো উচিত। পানি চামচ, ফিডার অথবা সিপ্পি কাপে দেওয়া যায়।

অার কথা না বাড়িয়ে অ্যালবাম শুরু করা যাক।

Apple puree: আপেল এর চামড়া ফেলে দিয়ে ছোট করে কেটে অল্প পানি আর দারচিনি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর স্ম্যাস করে নয়ত ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে Apple puree. চাইলে সিদ্ধ না করে Steam করে নেওয়া যায় যা আরও Healthy Option. দারচিনির বদলে জয়ফল এর গুড়াও দেওয়া যায়। অামার সুপারিশ: সাড়ে ৪ মাস বয়স থেকে দিতে পারেন।

Pears puree: Pears এর চামড়া ফেলে দিয়ে ছোট করে কেটে অল্প পানি আর দারচিনি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর স্ম্যাস করে নয়ত ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে Pears puree. চাইলে সিদ্ধ না করে Steam করে নেওয়া যায় যা আরও Healthy Option. দারচিনির বদলে জয়ফল এর গুড়াও দেওয়া যায়। অামার সুপারিশ: সাড়ে ৪ মাসের বাচ্চাকে দিতে পারেন।

Mixed Fruits Puree: আমি কয়েক রকম কম্বিনেশানে এইটা করি। কখনও Apple, pears একসাথে; কখনও Apple, pears, nectarine/peach; করার নিয়ম আগের মতই। শুধু ম্যাংগো পিউরি করার সময় শুধু ম্যাংগো পাল্প নিয়ে ব্লেন্ড করে ফেলি। Recommended age: From 5+ months

Pears and peach puree

খিচুড়ির জন্য আমি এইভাবে ৭দিনের হিসাব করে মুরগীর বুকের মাংস ধুয়ে ফ্রিজে রাখি তাহলে প্রতিদিন খিচুড়ি রান্না সহজ হয়ে যায়। একইভাবে আমি কয়েক রকমের সবজি ছোট ছোট করে কেটে জিপলক ব্যাগে ভরে এক সপ্তাহের জন্য রাখি কারণ আমি চেষ্টা করি প্রতিদিন বিভিন্ন কম্বিনেশানে (অন্তত পরপর দুইদিন একই রকম যেন না হয়) খিচুড়ি করতে।

Apple with Chicken: আপেল এর চামড়া ফেলে দিয়ে ছোট করে কেটে নিতে হবে। মুরগীর বুকের মাংস ছোট করে কেটে নিতে হবে। এরপর একসাথে মিশিয়ে অল্প পানি আর দারচিনি, এলাচ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আবার এই একই জিনিসের টেস্টে ভেরিয়েশান আনতে চাইলে অল্প রসুন আর অলিভ অয়েল দেওয়া যায়। আবার চাইলে প্রথমে অলিভ অয়েলে মাংস অল্প রসুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে এরপর আপেল দিয়ে পানি দিয়ে দিতে হবে Recommended age: From 6 months

খাবার সংরক্ষণ নিয়ে আরেকটু বিস্তারিত:

ফুড স্টোরেজঃ আমি কয়েকদিনের পিঊরি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই। ১) একদম প্রথম যখন সলিড শুরু করি তখন আইস কিউব বক্সে অথবা এমন ছোট ছোট বেবি ফুড স্টোরেজ বক্সে করে ফ্রিজ আপ করতাম ২) যখন আস্তে আস্তে খাওয়ার পরিমান বাড়লো তখন একটু বড় বক্স ব্যবহার শুরু করলাম ৩) এইটা বেবি ফুড স্টোরেজ করার জন্য সিলিকন ফ্রিজার বক্স। এই বক্সের সুবিধা হলো খুব সহজে ফ্রোজেন আইটেম বের করা যায় সাথে ক্লিনিং করতেও সহজ ৪) খাবার জমে বরফ হয়ে গেলে এইভাবে আমি বক্সে করে রেখে দেই। আমি সাধারণত এক সপ্তাহের বেশি রাখিনা

বাকী পর্বগুলো পড়তে এখানে ক্লিক করুন

The post বাচ্চাকে খাওয়ানো : আইডিয়া ও রেসিপি appeared first on Matritto.