মাতৃত্ব ওয়েবিনার: শিশুর সলিড খাবার নিয়ে ডাঃ নুসরাত জাহান প্রমা

আপডেটঃ সেশনটি ২০২০ সালের ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। রেকর্ড দেখতে চাইলে এখানে ক্লিক করুন

৪ মাসের মানহা এখনো পুরোপুরি মায়ের দুধ খায়। অল্প কিছুদিন পরই সলিড খাওয়ানোর সময় আসছে। মানহার আম্মু মুন্নীকে কেউ বলে এখন থেকেই বাচ্চার মুখের সামনে খাবার ধরতে। কেউ বলে অপেক্ষা করো, বাচ্চা নিজেই ইঙ্গিত করবে। কিন্তু কিভাবে বুঝবে মুন্নী বাচ্চার ইঙ্গিত? যদি সময়মতো বাচ্চাকে সলিড শুরু না করাতে পারে ও?

৯ মাসের সাদাত। মা তিথি ওকে কখনো সুজি, কখনো খিচুড়ি খাওয়াতে চেষ্টা করে। কখনো দেখে নতুন কোন খাবার দেয়ার পর সাদাতের বাথরুম একদন নরম, আবার কখনো এক সপ্তাহও বন্ধ থাকে। কেউ ওকে বলে সুজি না দিতে, কেউ বলে খিচুড়িটা এভাবে না, ওভাবে দাও। তিথি খুব কনফিউজড হয়ে যায় কী করবে!

১১ মাসের মাইশা। দুপুর বেলার খাবারটা ঠিকমতো খেলে রাতে সে কিছুই খাবে না। আর ঘুমের ভেতর মায়ের দুধ খেয়েই কাটিয়ে দেয়। আবার রাতের খাবার খেলে সকালে কিছুই খাবে না। মা রিনি ভাবে এভাবে এক বেলা, দেড় বেলা খেয়ে কী ওর হবে! কিন্তু বাচ্চা তো দিব্যি হেসে-খেলে বেড়াচ্ছে। সবাই কেন তাহলে বলে বাচ্চাকে তিন বেলা বাটি ভরে খাওয়াতেই হবে? ওর বাচ্চা যে এভাবে খায় না!

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ সেপ্টেম্বর 10, 2020