গর্ভাবস্থায় কি মাসিক হতে পারে?

এক কথায়, গর্ভাবস্থায় মাসিক হতে পারে না।

কিছু ক্ষেত্রে সম্ভবা নারী গর্ভাবস্থায় যোনিপথে রক্তপাত হতে দেখেন। খুব অল্প ক্ষেত্রে এরকমও শোনা গেছে যে গর্ভবতী মাসিকের মতো থেমে থেমে রক্তপ্রবাহ দেখছেন। ভাল করে জেনে রাখুন, গর্ভাবস্থায় যোনি থেকে রক্ত বের হলে সেটা কখনোই মাসিক না, বরং অন্যকিছু। চলুন বিস্তারিত জানা যাক।

মাসিক তখনই হয়, যখন আপনি গর্ভধারণ করেননি। প্রতিমাসেই আপনার জরায়ুতে রক্তে পরিপূর্ণ ঘন আস্তর তৈরি হয় যাতে সহবাসে বা অন্যকোনভাবে নিষিক্ত ডিম্বানু যেন এখানে আটকাতে পারে। যদি কোন মাসে আপনি গর্ভধারণ না করেন, তাহলে আপনার শরীর এই টিস্যু ও রক্তের আস্তর দেহ থেকে বের করে দেয়। এই বের হয়ে যাওয়াই মাসিক বা মেনস্ট্রুয়াল পিরিয়ড বা সংক্ষেপে পিরিয়ড।

যখনই কোন ডিম্বানু জরায়ুর দেয়ালে আটকায়, আপনার হরমোন এই রক্ত ও টিস্যুর আস্তরকে শরীর থেকে বের না করার সংকেত দেয়, কারণ এটা ডিম্বানুতে থাকা সম্ভাব্য মানব সন্তানের আবাসস্থল। আপনার গর্ভাবস্থা শেষ না হওয়া পর্যন্ত এই আস্তরন এখানেই থাকবে, এবং এজন্য এসময় আপনার মাসিক হওয়া অসম্ভব।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মে 9, 2020