পুষ্টিবিদ আজমেরি রহমান সিনথিয়ার কথা

গত ফেব্রুয়ারির ৩ তারিখ গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কে মীট জায়নাবের এবারের এডিশনে হাজির হয়েছিলাম। বরারবের মতো দুর্দান্ত প্রোগ্রাম মীট জায়নাব। সেখানে পুষ্টিবিদ হিসেবে উপস্থিত ছিলেন আজমেরী রহমান সিনথিয়া। পরিচিত আপুদের সাথে অনেকদিন বাদে দেখা হচ্ছিলো, আর নতুন অনেকের সাথে পরিচয়, ফোন নম্বর দেয়া নেয়া চলছিল।

আজমেরি রহমান সিনথিয়া বেশ ভালো বলেন। প্রথম পরিচয়ে ফোন নম্বর আদান প্রদান ও মেসেঞ্জারে যুক্ত হয়ে গেলাম। উদ্দেশ মাতৃত্ব কমিউনিটির জন্য ওনাকে সাথে নিয়ে যদি কোন প্রোগ্রাম নিয়ে আসতে পারি!

"কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না,
তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম
আর বিশ্বাস থাকে"

ওনার সম্পর্কে আরো ভাল জানার জন্য ফেসবুক প্রোফাইলে গিয়ে এই উক্তি চোখে পড়ে। পুষ্টিবিদদের সংগঠন Bangladesh, Food and Nutrition Association (BAFNA), পুষ্টিবিদ ফাউন্ডেশন, ডায়াবেটিক এসোসিয়েশান অব বাংলাদেশ সহ আরো নানা সংগঠনে সিনথিয়া আপুর সংযুক্ততা, ইউনিলিভারের মতো কর্পোরেট হাউজে চাকরির অভিজ্ঞতা দেখে উপরের কথার যৌক্তিকতা বুঝলাম। মনে প্রাণে একজন পুষ্টিবিদ আজমেরি রহমান সিনথিয়া।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 16, 2023