পরিবারে নতুন শিশুর আগমন যেমন আনন্দের, তেমনি দায়িত্বেরও বটে। নতুন শিশুর স্বাস্থ্যের যত্ন নেয়ার পাশাপাশি তার পি-পটি পরিষ্কার রাখা, নিজে পাক-সাফ থাকা এবং ঘরের অন্যান্য জিনিস পরিচ্ছন্ন রাখা যেন আরেকটা চ্যালেঞ্জ। এই সমস্যা মোকাবেলায় বাজেট ফ্রেন্ডলি, হাইজেনিক, পরিবেশ-সহায়ক একটা উপায় হচ্ছে ওয়াশেবল ডায়পার ব্যাবহার করা।
ওয়াশেবল ডায়পার ব্যবহার নিয়ে অনেকের মনেই নানান রকম দ্বিধা ও প্রশ্ন আছে। এই সবগুলো প্রশ্নের উত্তর এই লেখায় পাবেন ইনশাআল্লাহ।
ওয়াশেবল ডায়পার হচ্ছে এক ধরনের প্যান্ট, বাচ্চাদের আন্ডারপ্যান্ট এর মতো দেখতে। এটা, waterproof (PUL) কাপড় দিয়ে বানানো। ভেতরে নরম কাপড় (suede cloth/charcoal) থাকে পকেট এর মত। অথবা, শুধু প্যান্টও থাকে।
আর সাথে থাকে প্যাড যেটা প্যান্টের ভেতর দিতে হয় এবং ও-ই প্যাডই পি-পটি শোষণকরে নেয় । যেহুত এখানে কাপড় ব্যবহার করা হয় তাই এটা ব্যবহারের পর প্রয়োজন মত ধুয়ে শুকিয়া বার বার ব্যবহার করা যায়। এজন্যই এটাকে ওয়াসেবল ডায়পার বলা হয়ে থাকে।
