সন্তান লাভ, ভ্রূণবিদ্যা ও যিনাঃ এসিস্টেড কন্সেপশানের রকমফের

লিখেছেন Mohammad Sayeid Al Jamee

আসসালামু আলাইকুম।

সন্তানহীনতা বলতে সন্তানধারণ ক্ষমতাকে দুর্বল বা নষ্ট থাকাকে বোঝায়। একজন দম্পত্তির কাছে সন্তানহীনতার মতো কষ্টকর আর কিছু হতে পারে না। আশির দশকে আবিষ্কৃত হওয়া নোবেল বিজয়ী প্রযুক্তির বাংলাদেশে আগমন ১৯৯৯ সালে। সেবছর বাংলাদেশের প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়। প্রযুক্তিগত দিক থেকে কাটিং এজ দুই একটি পদ্ধতি এখনো আমাদের দেশে প্রচলিত না হলেও বেসিক মেথডে অনেক সফলতার রেকর্ড আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বলেন, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত চার বছরে ১০০ টেস্টটিউব বেবির জন্ম হয়েছে। ১৯৭৮ সাল থেকে টেস্টটিউব বেবি পদ্ধতির মাধ্যমে পৃথিবীব্যাপী প্রায় এক মিলিয়ন শিশুর জন্ম হয়েছে! বেশ ব্যয়বহুল হলেও উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে কৃত্রিম পদ্ধতিতে সন্তান লাভ করার খরচ অনেক কম। মাত্র ২-৩ লক্ষ টাকায় দুশ্চিন্তিত দম্পতিরা (ঋণ করে হলেও) সহজেই এই পদ্ধতির সাহায্য নিয়ে লাভবান হচ্ছে।

তাই আমি মনে করি শর'ঈ দৃষ্টিকোণ থেকে শিক্ষিত সমাজ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো জরুরি। কেননা খবরের কাগজে এনিয়ে যে লেখালেখি পড়েছি সেখানে সরাসরি বলা আছে ধর্মীয়ভাবে কোনো অগ্রহণযোগ্যতা নেই জন্য এধরণের প্রযুক্তির ব্যাবহারও দিন দিন বাড়ছে। অন্যদিকে সরকারী নীতিমালা বা বাধ্যবাধকতা, নির্দেশনা ও দূরদর্শী চিন্তাভাবনা এখনো সেভাবে গোছানোর জন্য কাউকে অগ্রণী ভুমিকা রাখতে দেখা যাচ্ছেনা। কেননা মুসলিমপ্রধান আমাদের দেশটিতে কিছুটা ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও সামাজিক প্রেক্ষাপট মানুষের মনে সবসময় কাজ করে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ সেপ্টেম্বর 21, 2023