দুটো সন্তানের মাঝে কতটুকু বয়সের ব্যবধান থাকা উচিত?

আমরা অনেকেই প্রথম বাচ্চা নেয়ার পর দ্বিতীয় বাচ্চা নেয়ার ব্যাপারে চিন্তা করতে গিয়ে সঠিক গ্যাপ/ব্যবধান খুঁজে বের করতে গলদগর্ম হই। এ বিষয়ে জুলিয়া ইওল নামের একজন মিডওয়াইফ প্র্যাকটিশনার তার নিন্মোক্ত মতামত তুলে ধরেছেন:

দুটো বাচ্চার মাঝে কত গ্যাপ হওয়া উচিত তা নির্ভর করে আপনি ও আপনার স্বামী/স্ত্রী কখন নিজেদের প্রস্তুত মনে করবেন এর উপর। নিজেকে প্রস্তুত মনে করার অর্থ হলো, আরেকটা বাচ্চা নেয়ার জন্য আপনারা মানসিক ভাবে প্রস্তুত কি না। এছাড়া শারীরিক প্রস্তুতিরও একটা দিক আছে। বাচ্চা এমন বিষয় না যে আপনি অর্ডার দিলেন আর তা চলে আসলো! যদি মা হিসেবে আপনার বয়স ৩০ এর বেশি হয় তাহলে আপনার ইতিবাচক ভাবে চিন্তা করা উচিত, কারণ নারীদের গড়পড়তা ৩৫ বছরের পর ফার্টিলিটি/গর্ভধারনের ক্ষমতা হ্রাস পেতে থাকে।

এছাড়াও আগের গর্ভধারণ পরবর্তী শারীরিক ধকল কাটিয়ে উঠা এবং আরেকটি বাচ্চা নেওয়ার মতো প্রস্তুত শরীরও একটা ইস্যু। বিশেষজ্ঞরা বলে এই ধকল কাটিয়ে উঠতে সাধারনত ১৮ মাস সময় প্রয়োজন।

তবে পূর্বের সন্তান যদি মৃত হয় কিংবা বারবার গর্ভপাত এইধরণের কিছু কেইসে নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শই সিদ্ধান্ত।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 5, 2016