প্রসঙ্গঃ হোমস্কুলিং ও আমাদের সেল্ফ ট্রেইনিং

চার্লট ম্যাসন উনবিংশ শতকের শেষ দিকে একটা অসাধারণ বই এর সিরিজ লিখেছেন হোমস্কুলিং তথা গোটা শিক্ষার দর্শনের উপর। সিরিজের ছয়টা বই একত্রে বইটা ১৬৭০ পৃষ্ঠার। বইটার বেচা বিক্রি খুব একটা ভালো না।

এই বইগুলোর আলোকে তিনি মূলত কী বুঝিয়েছেন সেটা ব্যাখ্যা করে প্রায় দুই আড়াইশ' পৃষ্ঠার ডজনখানেকের উপর বই লেখা হয়েছে। বইগুলো বেশ ভালোই চলে বাজারে।

এই ডজনখানেকের কোন একটা ব্যাখ্যা পড়ে কেউ একজন একটা আর্টিকেল লেখেন নেটে। গুগল সার্চ দিয়ে সেটা পড়ে প্রায় এক লাখ লোক।

ট্রাজেডি হলো, এই এক লাখ লোকই ভাবে, চার্লট ম্যাসনের ফিলোসফি তারা 'জানে'। সারাজীবন আমরা গাইড আর নোট পড়ে পাশ করেছি, মূল পাঠ্যপুস্তক ধরিনি একথা সত্য। কিন্তু তাই বলে ১৬৭০ পৃষ্ঠার বইকে, যেখানে আপাতদৃষ্টিতে কোন বাহুল্য কথা নেই, যে কথাটা এক লাইনে বলা যায় তার জন্য বিশ লাইন খরচ করা হয়নি, একটা ছোট্ট আর্টিকেলে সামারাইজ করে ফেলা মানে হলো বায়ান্ন থেকে একাত্তরের ইতিহাসকে এক লাইনে সামারাইজ করে ফেলা।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 17, 2021