আসসালামু আলাইকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মাধ্যমে নারী-পুরুষের মাঝে মুবাশারাহ (যৌন সম্ভোগ) এবং বংশ বৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন। মাশা আল্লাহ বিবাহের ফলে স্বামী-স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও সাওয়াবের কাজ।
মানুষের সামাজিক চাহিদার অন্যতম আকাঙ্ক্ষা ‘সন্তান লাভ'। এনিয়ে আনন্দ-বেদনা, পরীক্ষা, বিবাদ, গর্ব থেকে শুরু করে বিবাহ-বিচ্ছেদ সবই হয়ে থাকে। কখনো কখনো পরীক্ষা এমন পর্যায়ে দাঁড়ায়, ইসলামের বুনিয়াদি কিছু জ্ঞানের অভাব বা ভুল বুঝের কারণে নিজের অজান্তেই মানুষ বড় ও কঠিন পাপের মধ্যেও নিমজ্জিত হয়ে যায়। আলোচনা শুরুর আগে কুর'আনে পাকের একটি আয়াতের দিকে আলোকপাত করতে চাইঃ
“যমীন ও আসমানের বাদশাহীর অধিকর্তা আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন,আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন,যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়টিই দেন এবং যাকে ইচ্ছা কোনোটি দেন না। তিনি সব কিছু জানেন এবং সবকিছু করতে সক্ষম। [সুরা শুরা:৪৯-৫০]
