আসসালামু আলাইকুম।
আমার আজকের লেখাটি একটি ছোট্ট গল্প। ভ্রূণবিদ্যা পৃথিবীতে কতখানি এগিয়েছে তার একটি ছোট্ট উদাহরণ মাত্র।
আমার একজন শিক্ষক, ইমাম আলবানী রাহিমাহুল্লাহর ছাত্রদের একজন; আল্লাহ উনাকে ও সকল উলামাদের হিফাজত করুন। হঠাৎ এক বিকেলে ফোন করে বললেন খুব মন দিয়ে যেন উনার কথা শুনি, কেননা এক দম্পতির সংসার নির্ভর করবে আমার দেয়া উত্তরের উপর!! সাথে সাথে মনের মধ্যে একটি অজানা ভয় ধরে গেল।
এক- তালাক্বের ফয়সালা আর দুই- আমি কোথাকার কোন অযোগ্য, সে কিনা উস্তাদকে মতামত দিব? এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাফ চাওয়ার আগেই উনি বললেন এটি চিকিৎসা শাস্ত্রের একটি নতুন বিষয়ের সাথে সংশ্লিষ্ট, তাই মাশওয়ারাহ করা দরকার। তখন ফাতওয়াহর ভয় ছুটে মনের মধ্যে উস্তাদের প্রতি সম্মান আরো বেড়ে গেল, মনে হলো আসল আলেম কে তার প্রমাণ আজকে আরেকবার পেলাম আলহামদুলিল্লাহ।
