ব্রেস্টফীডিং

প্রতিটি নতুন মায়ের জন্য ব্রেস্টফিডিং অভিজ্ঞতা তাঁর মাতৃত্বকে আমূল বদলে দেয়। যেখান থেকে আমাদের সন্তান লালন পালনের প্রথম সবক শেখার শুরু। 

এই জার্নি সব সময় পারফেক্ট বা সহজ হয় না। মাসটাইটিস,  বন্ধ দুগ্ধ নালী, ছত্রাক সংক্রমণ, নিপল পেইন কতকিছুই ঘটে যায়।  কখনও চ্যালেঞ্জ আসে শিশুর দিক থেকে। কিছু শিশু সময়ের আগেই দুনিয়ায় চলে আসে, কেউ সময় পার করে আসে, কিছু শিশু সারাক্ষণই দুধ মুখে রাখতে চায়, কেউবা স্তন মুখেই নিতে চায় না। 

মায়েদের কারও অনেক অনেক বেশি ফ্লো থাকে, আবার কারও পর্যাপ্ত দুধই আসে না। কোন মা শিশুর কাছেই থাকেন আবার কোন মাকে শিশুর থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয়।  ব্রেস্টফিডিং যখন ফলপ্রসূ হয় না, এরচেয়ে অসহায় অবস্থা আর কিছুই হতে পারে না।

পরিস্থিতি যেমনই হোক  না কেন আমরা আছি আপনার পাশে ব্রেস্টফিডিং হেল্প নিয়ে।  

মাতৃত্ব নিয়ে এসেছে ব্রেস্টফিডিং কোর্স। বাংলাদেশে এই প্রথম এবং পূর্ণাঙ্গ ব্রেস্টফিডিং কোর্স।