ব্রেস্টফীডিং ও বেবি কেয়ার

লম্বা সময়ের প্রেগন্যান্সির পর দীর্ঘ এক প্রসবের ধকল শেষে কোলজুড়ে আসে বুকের মানিক।

আর তখন থেকেই শুরু হয় ব্রেস্টফিডিং জার্নি! 

আগে থেকে ব্রেস্টফিডিং নিয়ে সঠিকভাবে না জানার কারণে প্রসব পরবর্তী সবচেয়ে জরুরি সময়ে অনেক রকম ভুল পদক্ষেপ নিয়ে ফেলে নতুন মা ও তার পরিবার। ছোট ছোট কিছু ভুল পদক্ষেপের কারণে ব্রেস্টফিডিং জার্নি কঠিনতর হয়ে পড়ে। দিনগুলো যত কঠিন হয় পাল্লা দিয়ে মাতৃত্বের আনন্দ তত বিষাদময় হয়ে ওঠে। 

একদম জন্মের পরপর কয়েকঘন্টায় কী করবেন, প্রথম কয়েকসপ্তাহের ব্রেস্টফিডিং পরিকল্পনা কেমন হবে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের ৬ মাস পর্যন্ত কোন কোন বিষয় খেয়াল রাখবেন, ওয়ার্কিং মায়েরা পাম্পিং পরিকল্পনা কীভাবে করবেন, বিভিন্ন সমস্যাগুলো কীভাবে ডিল করবেন, বাচ্চা ঠিকমত দুধ পাচ্ছে কি না কীভাবে বুঝবেন…ইত্যাদি সকল বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্রেস্টফিডিং কোর্স ডিজাইন করা হয়েছে আপনার জন্য। 

কোর্স পরিকল্পনা :

  • প্রতি সপ্তাহে দুইটি সেশন।
  • ০৪ সপ্তাহব্যাপী ধারাবাহিক ব্রেস্টফিডিং জ্ঞান অর্জন। 
  • Google Meet এ লাইভ ক্লাস।
  • Telegram এ  ক্লাসে অংশগ্রহণকারী মায়েদের অনলাইন গ্রুপ। 
  • ব্রেস্টফিডিং নিয়ে মায়েদের সকল প্রশ্নের উত্তর টেলিগ্রাম গ্রুপে দিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
  • সর্বমোট ০৮টি সেশনের জন্য ০১ বছর পর্যন্ত রেকর্ডে এক্সেস। 

সেশন পরিকল্পনা :

সেশনগুলোতে যা যা থাকছে:-

  • ব্রেস্টফিডিং কতটা গুরুত্বপূর্ণ? 
  • ব্রেস্টফিডিংয়ের জন্য  মায়ের কী কী জরুরি জিনিসপত্র প্রয়োজন?
  • ব্রেস্টফিডিয়ের সাতটি প্রাকৃতিক সূত্র। 
  • পরিবারের লোকের কোন কোন প্রশ্ন/মন্তব্য এড়িয়ে যাবেন! 
  • মা হওয়ার আগে যা জানা প্রয়োজন। 
  • প্রসবের ধরণ কীভাবে ব্রেস্টফিডিং জার্নি সহজ/কঠিন করে?
  • UNICEF & WHO এর ব্রেস্টফিডিং নির্দেশনা। 
  • সিজারিয়ান মায়েদের ব্রেস্টফিডিং পরিকল্পনা। 
  • ফিডিং পজিশন।
  • ব্রেস্টফিডিং কাজ না করলে করণীয়।
  • শিশুর জন্মের পর প্রথম ২ ঘন্টায় করণীয় কী?
  • খিদের সংকেত (feeding cue)? 
  • নন-হিউম্যান মিল্ক খাওয়ার ক্ষতি। 
  • প্রথম চার দিনের ব্রেস্টফিডিং পরিকল্পনা। 
  • ঠিকমত দুধ পাচ্ছে বুঝবেন কীভাবে? 
  • প্রথম ৪০ দিনের ব্রেস্টফিডিং পরিকল্পনা। 
  • শিশুর বয়সভিত্তিক দুধের চাহিদা ও ওজনবৃদ্ধি
  • সুস্থ ও প্রাণবন্ত শিশুর বৈশিষ্ট্য কী কী?
  • পোস্টপার্টামের দিনগুলি কীভাবে হ্যান্ডেল করবেন?
  • ছয় সপ্তাহ থেকে চার মাসের ব্রেস্টফিডিং পরিকল্পনা। 
  • চার মাস থেকে নয় মাসের ব্রেস্টফিডিং পরিকল্পনা। 
  • ছেলে  ও মেয়ে শিশুর জন্য আলাদা আলাদা WHO এর গ্রোথ চার্ট ক্যালকুলেশন।
  • ঘরের মুরুব্বিদের সমালোচনা সামাল দিবেন কীভাবে? 
  • পাম্পিং পরিকল্পনা। দুধ সংরক্ষণ ও ব্যবহারের নিয়ম।
  • কীভাবে বোতলফিডিং করালে স্তন থেকেও খাবে?
  • বাড়তি খাবার শুরুর সঠিক বয়স কোনটি?
  • রিল্যাকটেশন টেকনিক।
  • প্রিম্যাচিউর, নিয়ার-টার্মের মত কিছু স্পেশাল পরিস্থিতিতে ব্রেস্টফিডিং। 
  • কলিক বেবি, জন্ডিস, নিপলের বৈচিত্র্যতা, কম দুধ আসা, অতিরিক্ত দুধ আসা, মাসটাইটিসের মত ১৩ টি ব্রেস্টফিডিং সমস্যা ও ঘরোয়া সমাধান। 

এছাড়া প্রতিটি সেশন শেষে মায়েদের একঝাঁক  প্রশ্নোত্তর। 

ইন্সট্রাক্টর পরিচিতি

নাসরিন সুলতানা। 
সার্টিফাইড চাইল্ডবার্থ এডুকেটর ও দৌলা,আমানিবার্থ।
দৌলা, মাতৃত্ব।
কোর্স কো-অর্ডিনেটর ও ইন্সট্রাকটর, ব্রেস্টফিডিং ও বেবি কেয়ার, মাতৃত্ব।
মাস্টার্স ( একুয়াকালচার), অনার্স (ফিশারীজ) , রাজশাহী বিশ্ববিদ্যালয়।

দুই সন্তানের মা। নরমাল ডেলিভারিতে জন্ম তাদের এবং দুজনেই এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাচ্চা।

কী কী শিখবেন ব্রেস্টফিডিং কোর্স থেকে?

  • ল্যাচিং, এটাচমেন্ট, হ্যান্ড এক্সপ্রেশন, ফিডিং পজিশনসহ সবকিছু , অর্থাৎ ব্রেস্টফিডিংয়ের অদ্যোপান্ত।
  • পোস্টপার্টামের নাজুক দিনগুলি সামাল দিয়ে ব্রেস্টফিডিং পরিকল্পনা। 
  • গ্রোথ চার্ট থেকে শিশুর সঠিক গ্রোথ হচ্ছে কি না নিজেই বের করতে পারবেন।
  • প্রয়োজনের সময় পাম্পিং সিডিউল কেমন হবে, কোনপাশ কতক্ষণ পাম্প করতে হয়, দিনে কতবার পাম্পিং, সফল পাম্পিং কীভাবে হবে,ইত্যাদি, মোটকথা পাম্পিংয়ের অদ্যোপান্ত।
  • পাম্প করা দুধ কীভাবে ও কতক্ষণ সংরক্ষণ করা যায়, সংরক্ষণ করা দুধ সঠিক ব্যবহারের নিয়ম ইত্যাদি।
  • ব্রেস্টফিডিং সম্পর্কিত নানান সমস্যা ও ঘরোয়া সমাধান। 

কাদের জন্য ব্রেস্টফিডিং কোর্স? 

  • যে কোন ট্রাইমেস্টারে থাকা গর্ভবতী মা যারা একটা সফল ব্রেস্টফিডিং জার্নি চান।
  • নবজাতকের মা। 
  • শিক্ষার্থী ও কর্মজীবী মা যাদের দীর্ঘ সময় ব্রেস্টফিডিং বেবি থেকে দূরে থাকতে হয়।
  • যারা আগে কোন কারণে ফর্মুলা ফেড করিয়েছেন কিন্তু এখন রিল্যাকটেশন চান। 

কোর্স ফি

এক মাসব্যাপী ০৮টি সেশনের পূর্ণাঙ্গ  মাতৃত্ব “ব্রেস্টফিডিং ও বেবি কেয়ার” কোর্স ফি ১২০০/- টাকা।

ঈদুল ফিতর ও প্রথম ব্যাচের উদ্বোধন উপলক্ষে  ৫০% ছাড়ে মাত্র ৬০০/- টাকায় পেয়ে যাচ্ছেন এক বছরের রেকর্ড এক্সেসসহ পূর্ণ কোর্সটি। 

সম্ভাব্য ক্লাস শুরুর সময়? 

ঈদুল ফিতরের পর প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। 

আপনার ব্রেস্টফিডিং জার্নি সহজ করতে আমাদের এই আয়োজন।