মিসক্যারেজের পর মানসিক স্বাস্থ্যের যত্ন

লিখেছেন Kazi Disha

"আমার চারপাশে তো কারো এমন হয়নি।
যার হয় নাই তারা কেউই তো আমার কষ্ট বুঝবে না।"  

এই কথাগুলো বলছিল আমার এক ক্লায়েন্ট, যার কিছুদিন হল মিসক্যারেজ হয়েছে। এবং সেটা একবার নয় পরপর তিনবার। শেষ বার সি-সেকশন  করলে যেভাবে পেট কাটতে হয় সেভাবে কাটা হয়েছে। 

বাচ্চাকে দেখাশোনা করার কত কত মানসিক প্রস্তুতি সব কেমন জমাট রক্তের মত চিন্তায় আটকে আছে তার। উঠতে বসতে চলতে ফিরতে সব মনে পড়ে যায়। কারো বাচ্চা হয়েছে, কারো বাচ্চা দেখলে হাহাকার মাথাচাড়া দিয়ে ওঠে। নিজেকে হিংসুক মনে হয়। মনে হয় আমি তো এমন ছিলাম না, অন্যের ভালো দেখে আমার এমন লাগছে কেন? হাজারো কেন তে আটকে আছে সময়। 

আমার আরেক ক্লায়েট দুদিন আগে মেসেজ দিল সে প্রেগন্যান্ট। লকডাউন এর আগ দিয়েও তার সে কী আশাহত অবস্থা কারণ তার মিসক্যারেজ হয়েছে। বলছে বারবার, আপু যা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সন্তান নিয়ে প্রত্যাশা, পরিকল্পনার আলাপগুলো বলে দিচ্ছে শূন্যতায় আচ্ছন্ন মেয়েটি। মুখের শুকনো হাসি আর শুকনো হৃদয়ে জোর করে বসিয়ে দেওয়া ইতিবাচক ভাবনাগুলো সেখানে শুধুমাত্র প্রলেপ। এই দাওয়া ধনুন্তরী তবে সময় লাগে ঠিক হতে। 

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ আগস্ট 11, 2020