একটি শিশুকে পৃথিবীতে স্বাগত জানাতে বেশ কিছু প্রস্তুতি দরকার হয়। গর্ভবতী মায়ের সঠিক পরিচর্যা, একটি নিরাপদ প্রসব ও শিশু ভূমিষ্ঠ হবার পর ধর্মীয় বিধান পালন করার সাথে সাথে চিন্তা করতে হয় শিশুর জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ সংগ্রহ করে রাখার ব্যাপারে।
অনেক নতুন মা- বাবা বুঝে উঠতে পারেন না শুরুতে কী কিনবেন। তাদের সাহায্যেই আজকের এই লিখা।
১। বাচ্চার জন্মের সময়কার ও পরবর্তী কয়েক মাসের ঋতু খেয়াল রাখতে হবে। যেমন বাচ্চা একদম শীতের শেষে জন্ম নিলে শীতের কাপড় কম আর শীতের শুরুতে জন্ম নিলে শীতের কাপড় বেশি- এভাবে কিনতে হবে।
২। খুব জমকালো কারুকার্য করা জিনিস না কিনে আরামদায়ক কাপড় কিনতে হবে।
গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
টপিকঃ নবজাতকের কেনাকাটা
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 3, 2025
