বাচ্চার জন্মের পর থাইরয়েড টেস্ট করা একটা ম্যান্ডেটরি বিষয়। যাদেরই বাচ্চা হচ্ছে, হবে, ৫ম দিনের মধ্যে নিজ উদ্যোগে বিলিরুবিনের সাথে সাথে থাইরয়েড টেস্ট করিয়ে নিবেন। ডাক্তার না বললেও আপনারা রিকুয়েষ্ট করে করাবেন।
থাইরয়েডের সমস্যা যত দ্রুত ডায়াগনোসিস হবে তত দ্রুত বাচ্চা ট্রিটমেন্ট পাবে, সুস্থ হয়ে যাবে ইন শা আল্লাহ। আর ট্রিটমেন্ট দেরীতে শুরু হলে বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভবনা প্রবল।
১ বছর পরে ট্রিটমেন্ট শুরু হলে তখন ফিজিক্যাল গ্রোথ হবে, কিন্তু মেন্টাল গ্রোথ হবেনা। বাবা বা মা যেনো কোনো একজনের থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে, বা পরিবারের কারো থাকলে বা টোটালি না থাকলেও এমন সমস্যা হতে পারে।
ছোট্ট একটা টেস্টের মাধ্যমে জেনে নিয়ে নিশ্চিন্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ।
টপিকঃ থাইরয়েড
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মে 11, 2023
