মাত্র ক'দিন আগে চমৎকার ফুটফুটে এক সন্তান প্রসব করেছেন। পরিবারের নতুন অতিথি নিয়ে সবাই বেশ খুশি। কিন্তু আপনি তাদের সঙ্গে শামিল হতে পারছেন না! আপনারও তো সমান মাত্রায় খুশি হবার কথা, তবুও আপনি কেন এমন বিষণ্নতা অনুভব করছেন?
আসলে আপনার-ই শুধু এরকম হচ্ছে বিষয়টি এমন নয়। অনেকেই এ অবস্থার মধ্য দিয়ে যান। সন্তান প্রসবের পর কিছু মাত্রার আবেগ প্রবণতা স্বাভাবিক। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা হয় বাংলাদেশের গ্রামের মায়েদের উপর যেখানে তারা পান, বেবি ব্লু এর পরও প্রসব পরবর্তী বিষন্নতা আক্রান্ত করে প্রায় ২২% মায়েদের। যার মাঝে ঝুঁকি বেশি পাওয়া গেছে নিম্নের কেইস গুলোতে-
প্রায় ৮০ শতাংশ মা বাচ্চা জন্মের পর ‘বেবি ব্লু’ নামের আবেগ প্রবণতায় আক্রান্ত হন, যেটা বাচ্চা জন্মের সাত দিনের মধ্যে শুরু হতে পারে। এ প্রবণতা কারো কারো ক্ষেত্র দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এ সময় আপনার কান্না-কান্না বোধ হতে পারে, দুশ্চিন্তায় হয়তো ঘুম আসতে চাইবে না। এছাড়া বিরক্তিবোধও হতে পারে এবং মুড খারাপ থাকতে পারে।
মায়েরা সাধারণত বিশ্রামের মাধ্যমে এ সময় ভাল বোধ করেন। এছাড়াও কেউ এ সময় বাচ্চার দেখভাল করলে এ সমস্যা দ্রুত সেরে যেতে পারে। যদি দেখেন এটা সহজে সারছে না বা বেশি সময় নিচ্ছে, সেক্ষেত্রে আপনার করণীয় নিয়েই এ লেখা।
