ইউরিন ইনফেকশন নিয়ে সচেতনতা

লিখেছেন Dr. Sayma Sajjad Mowshi

ইউরিন ইনফেকশন খুবই পরিচিত একটি সমস্যা বিশেষত মেয়েরা এই সমস্যায় বেশি ভুগেন। গবেষণায় দেখা গেছে প্রতি ২ জনে একজন নারী ও ১০ জনে একজন পুরুষ ইউরিন ইনফরমেশন এ ভুগেছেন। নারীদের বেশি হওয়ার কারণঃ নারীদের মূত্রনালীর সাইজ টা তুলনামূলক ভাবে ছোট, মলদ্বারের কাছাকাছি থাকে মেনোপজে, প্রেগন্যান্সিতে ইউ টি আই একটি ঝুঁকিপূর্ণ লক্ষণ তাই এটা খুব গুরুত্ব দিতে হবে কারণ অপরিপক্ক গর্ভপাতের আশঙ্কা থাকে। ছেলেদের ক্ষেত্রে বয়স হলে এটা দেখা দেয় - প্রস্টেট বড় হয়ে গেলে, মূত্রনালী পথে এ পাথর হলে, রোগ প্রতিরোধ কমে গেলে ডায়বেটিস হলে ইউরিন ইনফেকশন হয়।

যদি আমরা একটু সতর্ক থাকি তাহলে সহজেই এই সমস্যাটা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারব ইন শা আল্লাহ। আগে জেনে নেই এর লক্ষ্মণ গুলোঃ

নিয়মিত গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রতিবার বাথরুমের পর ভালো করে প্রাইভেট পার্ট পরিষ্কার করা, আরামদায়ক ও পরিষ্কার পরিচ্ছন্ন আন্ডার গার্মেন্টস পরিধান করা৷ বিশেষ করে মাসিকের সময় খুব সতর্কতার সাথে হাইজিন মেইনটেইন করা এই সময় ইউরিন ইনফেকশনের চান্স বেশি থাকে, তাই সঠিকভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। ৫ ঘন্টার বেশি সময় একটি প্যাড না পরা।

অনেকেই বিশেষ করে মেয়েরা বাড়ির বাইরে অনেকেই মূত্রত্যাগ করতে চান না। এই দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে ইউরিন ইনফেকশন হতে পারে। প্রস্রাব যদি মূত্রাশয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, তাহলে তাতে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে। ফলে সমস্যা গুলোও বাড়তে থাকে তাই ইউরিন ইনফেকশন দূর কররে উত্তম উপায় হলোঃ প্রচুর পানি পান করা এবং ইউরিনেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া বের করে দেয়া।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই 16, 2022