ওয়াশিং মেশিন নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর

সংসারের যাবতীয় কাজকর্ম ও সংসার গুছিয়ে রাখার দায়িত্ব সাধারণত মেয়েদের হাতে থাকে। আর যখন সে মা হয়, তখন তার এই দায়িত্ব দ্বিগুণ হয়। নবজাতক বা ছোট বাচ্চার দেখাশুনার পাশাপাশি ঘরকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা চ্যালেঞ্জের মতো।

মেয়েদের এই দায়িত্ব আল্লাহ কর্তৃক নির্ধারিত, তবে দৈনন্দিন এসব কাজ সহজ করে নেয়ার জন্য বর্তমান প্রযুক্তি হিসেবে ওয়াশিং মেশিন ব্যবহার করা যেতে পারে। এতে অন্তত কাপড় ধোয়ার কাজটা সহজ হয়ে আসবে।

আপনি চাইলে বুয়া বা খাদেমা রাখতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব সামর্থ্য ও ইচ্ছার ওপর নির্ভর করে। তবে সম্ভব হলে ওয়াশিং মেশিন কিনে ফেলাটাই উত্তম। যেহেতু ওয়াশিং মেশিন এখনো খুব একটা সাধারণ হয়ে ওঠেনি, তাই অনেকেই এটা নিয়ে অস্বচ্ছ ধারণা রাখেন। নানান রকম প্রশ্ন রয়ে যায় ক্রেতাদের মনে। আমি চেষ্টা করেছি এই লেখাতে সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে। আশা করা যায় মায়েদের উপকার হবে।

ওয়াশিং মেশিন হলো বিদ্যুৎচালিত একটি যন্ত্র যা দিয়ে কাপড় ধোয়া যায়। এতে থাকা সুইচ অন করে সহজেই কাপড় ধুয়ে ফেলা সম্ভব। ফলে মায়েদের সময় ও শ্রম অনেকটাই বেঁচে যায়।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ অক্টোবর 3, 2023