শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির সাথে ডিপ্রেশন বা মানসিক অবসাদের যোগাযোগ কতটুকু?

ইদানিং পত্রিকার পাতা উল্টালে হেডলাইনে প্রায়ই দেখা যায় যে, অমুক আত্মহত্যা করে মারা গিয়েছে। আর এই আত্মহত্যার পিছের রহস্য উদঘাটন করলে অনেকের ক্ষেত্রেই দেখতে পাই, ডিপ্রেশন জগতের এক অদৃশ্য বেড়াজাল তাকে আকড়ে ধরে রেখেছিল, যা থেকে পরিত্রাণ পেতেই এমন হতাশাজনক মৃত্যুকে বেছে নিতে হলো!

আমরা হয়তো ভুলিনি, এই তো মাস কয়েক আগেরই কথা সোশ্যাল মিডিয়ায় ধুম পড়ে গিয়েছিল একটি নিউজ নিয়ে! সুশান্ত সিং রাজপুত, যিনি কিনা খুবই জনপ্রিয় একজন তারকা ছিলেন ডিপ্রেশনের এই বেড়াজাল থেকে তিনিও বাদ যান নি, বেছে নিয়েছেন মৃত্যুকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) হতাশাকে উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে রোগের বোঝার (disease burden) অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে আত্মহত্যা হতাশার সবচেয়ে মারাত্মক পরিণতি এবং তরুণ তরুণীদের মধ্যে মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দ্বারা আমরা হতাশাকে চিহ্নিত করতে পারি-

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 17, 2021