শিশুর অনুসন্ধিৎসু মনের পরিচর্যা কীভাবে করতে হয়?

লিখেছেন শময়িতা আলম

কিছুদিন আগে আমার পরিচিত একজন মা বলছিল তার ৫ বছর বয়সী শিশু তাকে এতো প্রশ্ন জিজ্ঞাসা করে যে তিনি তার প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েন। আমরা নিজেরাও যদি আমাদের আশে পাশে খেয়াল করি, তাহলে দেখবো এই বয়সী শিশুরা অনেক মজার মজার প্রশ্ন সারাদিন করতে থাকে।

শিশুদের "কেন" "কিভাবে" টাইপ প্রশ্ন যেন শেষই হয় না। বৃষ্টি কিভাবে হয়? পাখি কিভাবে আকাশে উড়ে? চাঁদ কেন আমার সাথে সাথে যায়? এ ধরনের আরও অনেক প্রশ্ন। অনেক সময় দেখা যায় শিশুদের প্রশ্নের উত্তর বড়দের কাছে থাকে না। শিশুদের এসকল প্রশ্নের উত্তর দিতে দিতে অনেক সময় তারা ক্লান্ত হয়ে পড়েন।

তবে বড়দের উচিত শিশুদের এসকল প্রশ্ন উৎসাহ নিয়ে, ধৈর্য সহকারে শোনা এবং যতদূর সম্ভব সেগুলোর যুক্তিসঙ্গত উত্তর দেওয়া। কারণ, গবেষণায় দেখা গেছে , শিশুরা যত বেশি প্রশ্ন করে ততো বেশি শিখে। শিশু মনোবিজ্ঞানী পল হ্যা্রিস এর মতে একটি শিশু ২-৫ বছরের মধ্যে গড়ে ৪০,০০০ প্রশ্ন করে থাকে।

একটি শিশু ২-৫ বছরের মধ্যে গড়ে ৪০,০০০ প্রশ্ন করে থাকে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ নভেম্বর 5, 2022