বিশেষজ্ঞরা মনে করেন প্রসব বেদনা তরান্বিত করার জন্য বাসায় বসে চর্চা করা কোন পদ্ধতি ১০০% নিশ্চয়তাসহ কাজ করে না
হয়তো আপনার প্রসবের তারিখ আর সপ্তাহখানেক বাকি, কিংবা এক সপ্তাহ পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবেই এ সময় বাবা-মা তাদের হবু সন্তানের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন। ফলে তারা ইন্টারনেট আতিপাতি করে খুঁজেন কিভাবে বাসায় বসেই প্রসব বেদনা তরান্বিত করা যায়। ইন্টারনেটে বিভিন্ন জনপ্রিয় ওয়েব সাইটের ফোরামও এ ধরনের আলোচনায় পূর্ণ। যেখানে পরামর্শ হিসেবে মসলাযুক্ত খুব ঝাল খাবার থেকে শুরু করে ক্যাস্টর অয়েল খাওয়া পর্যন্ত কি নেই! কিন্তু বাস্তবতা কি বলে- আসলেই কি এসব টিপস কাজ করে? শিশু জন্মদান বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, এসবের পক্ষে ততটা ভাল কোন প্রমান নেই।
‘প্রসব বেদনা তরান্বিত করার জন্য হোম মেইড কোন পদ্ধতি নেই যা শতভাগ নিশ্চয়তাসহ কাজ করে’, এলিজাবেথ স্টেইন নামের একজন আমেরিকান মিডওয়াইফ বলেন। তবে এ ক্ষেত্রে হাসপাতালে দেয়া ঔষধই বেশি কার্যকর ও নিরাপদ। বাদবাকি বেশিরভাগ টেকনিক-ই গুজব এবং কখনো কখনো মায়ের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। তবে চিকিৎসকদের মধ্যে মতভেদ থাকলেও কয়েকটি টেকনিক বেশ সম্ভাবনাময়।
প্রসব বেদনা অনেক মায়ের ক্ষেত্রেই ভীতি তৈরি করে। যেকোন বিষয়ে মানসিক প্রস্তুতি ,সবকিছুকে সহজ করে। পৃথিবীর বেশিরভাগ দেশেই এই প্রস্তুতির জন্যে হয় প্রিনাটাল (prenatal) বা এন্টিনাটাল (antenatal) ক্লাস। মানে প্রসব পূর্ববর্তী ক্লাস, মূলত যার লক্ষ্য থাকে, গর্ভবতীকে মানসিক ও শারীরিকভাবে ফিট রাখা। সম্ভবা মায়েরা সাধারণত গর্ভাবস্থার শেষ ৮-১০ সপ্তাহে এই ক্লাসগুলো করে থাকেন (সূত্রঃ NHS-UK)। এসব ক্লাসে নিচের বিষয়গুলো শেখানো হয়ঃ
