সদ্যোজাত সন্তানের সাথে আপনার বন্ধন সুদৃঢ় করার দারুণ উপায় হলো তার ত্বকের উপযোগী কোন তেল দিয়ে তাকে মালিশ করা। তেল মালিশ করা আপনার শিশুর নরম ত্বকে পুষ্টি জোগায়। আমাদেরকে সবসময়ই বলা হয়েছে প্রাকৃতিক তেল বাচ্চার জন্য নিরাপদ। যখন শিশুর ত্বকের যত্নের কথা আসে, তখন "প্রাকৃতিক" সবসময় নিরাপদ নয়।
পুরো বিশ্বে অনেক বাবা মায়ের প্রথম পছন্দ জলপাই তেল বা অলিভ অয়েল (Olive oil)। অলিভ অয়েল শিশুর ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে যদি বাচ্চার ত্বক শুষ্ক, ফাটা বা ত্বকে একজিমা ভাব থাকে।
অলিভ অয়েলে বেশ কয়েক ধরণের চর্বি থাকেঃ
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বকে প্রদাহকে (inflamation) প্রশমিত করতে সাহায্য করে এবং লিনোলিক এসিড ত্বকের প্রাকৃতিক আবরণকে উন্নত করতে পারে, কিন্তু এটি পরিমাণে কম থাকে। অন্যদিকে অলিভ অয়েলে ওলেয়িক এসিড পরিমাণে বেশি থাকে। এটা শিশু বা প্রাপ্ত বয়স্ক সকলের জন্য ত্বকে ব্যবহারের ক্ষেত্রে অলিভ অয়েলকে ক্ষতিকারক করে তোলে।
