প্রসব পরবর্তী মানসিক বৈকল্য বা পোস্টপার্টাম ডিসঅর্ডার

লিখেছেন শময়িতা আলম

নীলা ও হৃদয় স্বামী – স্ত্রী। তাদের দুজনের সুখের সংসার। বিয়ের ২ বছরের মাথাই তারা সন্তান নেওয়ার কথা চিন্তা করে এবং নীলা কনসিভও করে। কিন্তু সমস্যা শুরু হয় বাচ্চা হবার পর। বাচ্চা বাসায় নিয়ে আসার পর থেকে নীলা কেমন যেন বদলিয়ে যায়। এই নীলা যেন আগের নীলা নয়। হৃদয় খেয়াল করে নীলা কথায় কথায় কান্না করছে, রেগে যাচ্ছে, চুলায় কিছু দিয়ে ভুলে যাচ্ছে, সবসময় বিরক্তি দেখাচ্ছে, সন্তানের আনন্দ ভুলে গিয়ে কেমন যেন অবসাদে ভুগছে। এই সব বিষয় নিয়ে হৃদয়ও নীলার উপর অনেক বিরক্ত। প্রায়ই তাদের মধ্যে এখন ছোট খাটো ব্যাপার নিয়ে ঝগড়া হয়। আস্তে আস্তে দুজনের সম্পর্কের আরও বেশি অবনতি ঘটে।

একদিন হৃদয় এসব ব্যাপারগুলো তার কাছের এক বন্ধুর সাথে শেয়ার করে এবং তখন তার বন্ধুর কাছ থেকে প্রথম জানতে পারে যে, সন্তান জন্ম পরবর্তী মায়েদের অনেক মানসিক জটিলতা হতে পারে। তার বন্ধু তাকে নীলাকে একজন মানসিক ডাক্তার এর কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। হৃদয়ও সিদ্ধান্ত নেয় যে নীলাকে একজন মানসিক ডাক্তার দেখাতে হবে।

মানসিক ডাক্তারের কাছে হৃদয় ও নীলা তাদের সমস্যা জানায়। তারা জানতে পারে সন্তান জন্ম পরবর্তী হরমোনাল ইমব্যালেন্স (ইস্ট্রোজেন, প্রজেস্ট্ররেন হরমন এর মাত্রা অনেক কমে আসে), ব্যালেন্স ডায়েট এর অভাব, পর্যাপ্ত ঘুম এর অভাব, আর্থসামাজিক অবস্থা, নিজস্ব মানসিক অবস্থা, পারিবারিক সহযোগিতার অভাব, আরও অনেক কারনেই সন্তান জন্ম পরবর্তী মায়েদের বিভিন্ন মানসিক মুড ডিসঅর্ডার হতে পারে।

নীলা ও হৃদয় এর কাহিনী কাল্পনিক হলেও সমাজে এমন ঘটনা বিরল নয়। তাহলে এখন সন্তান জন্ম পরবর্তী এই মুড ডিসঅর্ডার গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন