কিছু ভুল প্যারেন্টিং এর গল্প

আমরা ভেবেই নেই…. মা মানেই সঠিক। বাবা মানেই সঠিক।
সন্তানের ক্ষেত্রে বাবা-মার চেয়ে সঠিক কেউ নেই।
কারণ বাচ্চাকে বাবা-মার অধিক কেউ ভালবাসতে পারে না।
কিন্তু ভালবাসলেই কি সব সঠিক হয়ে যাবে? এমনটা কিন্তু নয়।
যদি দুনিয়ার তাবত বাবা-মা সঠিক হতো, তাদের প্যারেন্টিং সঠিক হতো তাহলে ঘরে ঘরে আদর্শ সুখী, সমৃদ্ধ মানুষের জন্ম নিত। কিন্তু আদৌ কি সেরকম হয়? হয় না।

বাচ্চা জন্মের পর থেকে আমরা অসংখ্য ভুল প্যারেন্টিং এর মাঝখান দিয়ে যাই। আর ভালবাসার দোহাই দিয়ে সবকিছুকে সঠিক সংজ্ঞায় সংজ্ঞায়িত করি।

কিছু ভুল প্যারেন্টিং এর অল্প কিছু উদাহরণ:

❌ ভুল প্যারেন্টিং ১ঃ
জন্মের পর বাচ্চা রাত জেগে কান্না করছে। তার মানে তার পেটে প্রচুর খিদা। কি করা যায়?
বাচ্চাকে ফরমুলা মিল্ক দাও। বাচ্চা খেয়েদেয়ে আরামের ঘুম দিবে। বাচ্চারও শান্তি, মায়েরও শান্তি!

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ অক্টোবর 8, 2025