ব্রেস্টফীডিং (একক) সাপোর্ট সেশন

জামিলা প্রচন্ড রকম হতাশ হয়ে পড়েছিলেন। তার একমাত্র পুত্র সন্তান কখনোই কি তার বুকে থেকে খাবে না? হন্যে হয়ে তিনি এমন কাউকে খুঁজছিলেন যেখানে তিনি অন্তত এতটুকু সমাধান পাবেন যে তার এত আরাধ্য সন্তান একবার হলেও যেন সরাসরি মায়ের বুক থেকে ফিডিং করে। নিজের নাড়ি ছেঁড়া ধন মায়ের স্তন থেকে খায় না, এটা কোথাও যেন তার মাতৃত্বকে অপূর্ণ করে রাখছিল!

সমস্যার শুরু হয়েছিল হসপিটালেই। তিনি থাকেন সাউথ কোরিয়াতে। সিজারিয়ান সেকশনের পর সঙ্গত কারণে বেবিকে মায়ের থেকে আলাদা রাখা হয়। আলাদা রাখার কারণে হসপিটাল প্রটোকল অনুযায়ী বেবিকে শুরুতেই ফর্মুলা দেয়ায় তার নবজাতকের নিপল কনফিউশন শুরু হয়। এরপর আর কখনোই মায়ের স্তন গ্রহণ করে নি সে।

মাতৃত্বে ব্রেস্টফিডিং নিয়ে লেখা পোস্টগুলো তিনি নজর রাখছিলেন। সন্তানের বয়স যখন ৪৫ দিন, তখন তিনি নাসরিন সুলতানার সাথে যোগাযোগ করেন। কিছুটা দ্বিধান্বিত থাকার পরও প্রথমবার ওয়ান টু ওয়ান সেশন নেন। সমস্যার বিষয়ে বিস্তারিত কথা বলেন এবং সমাধান নিয়ে উভয়ে কাজ শুরু করেন।

আলহামদুলিল্লাহ তিন ধাপে কাজ করার পর ফলাফল আসা শুরু হয়। প্রতিটি নির্দেশনা মেনে প্রায় চার সপ্তাহ অপেক্ষার পর তার শিশুসন্তান প্রথমবার মায়ের স্তন থেকে দুধ খাওয়া শুরু করে। বয়স তিনমাস হওয়ার আগেই সে পুরোপুরি মায়ের বুকের দুধে অভ্যস্ত হয়ে যায়।

আপনিও ব্রেস্টফিডিং নিয়ে যেকোন সমস্যার মুখোমুখি হলে নিতে পারেন ওয়ান-টু-ওয়ান সেশন। জানাতে পারেন আপনার সমস্যার বিস্তারিত। আপনার সমস্যা শুনে কাস্টমাইজড সমাধান দিবেন আমাদের ইন্সট্রাক্টর।

সঠিক সিদ্ধান্তে, ব্রেস্টফিডিং হোক সুন্দর এক পদক্ষেপ…

ব্রেস্টফীডিং কোর্সের প্রশিক্ষক নাসরিন সুলতানার সাথে একক one-to-one সাপোর্ট সেশনে যুক্ত হতে পেমেন্ট করুন

এই মূল্যতালিকার ১মটি বাংলাদেশ ও নিন্ম-আয়ের দেশগুলোর জন্য প্রযোজ্য।

High-income country list

Andorra, Antigua and Barbuda, Aruba, Australia, Austria, Bahamas, Bahrain, Barbados, Belgium, Bermuda, British Virgin Islands, Brunei Darussalam, Canada, Cayman Islands, Channel Islands, Chile, Curacao, Cyprus, Czech Republic, Denmark, Estonia, Faroe Islands, Finland, France, French Polynesia, Germany, Gibraltar, Greece, Greenland, Guam, Hong Kong, Hungary, Iceland, Ireland, Isle of Man, Israel, Italy, Japan, Rep. Korea, Kuwait, Latvia, Liechtenstein, Luxembourg, Macao, Malta, Monaco, Netherlands, New Caledonia, New Zealand, Northern Mariana Islands, Norway, Oman, Palau, Poland, Portugal, Qatar, San Marino, Saudi Arabia, Seychelles, Singapore, Saint Maarten (Dutch part), Slovak Republic, Slovenia, Spain, St. Kitts and Nevis, St. Martin (French part), Sweden, Switzerland, Taiwan, Trinidad and Tobago, Turks and Caicos Islands, United Arab Emirates, United Kingdom, United States, Uruguay, Virgin Islands (U.S.)

Middle-income country list

Albania, Algeria, American Samoa, Argentina, Azerbaijan, Belarus, Belize, Bosnia and Herzegovina, Botswana, Brazil, Bulgaria, China, Colombia, Costa Rica, Croatia, Cuba, Dominica, Dominican Republic, Ecuador, Equatorial Guinea, Fiji, Gabon, Grenada, Guyana, Iran (Islamic Rep.), Iraq, Jamaica, Kazakhstan, Lebanon, Libya, Lithuania, FYR Macedonia, Malaysia, Maldives, Marshall Islands, Mauritius, Mexico, Montenegro, Namibia, Nauru, Panama, Paraguay, Peru, Romania, Russian Federation, Samoa, Serbia, South Africa, St. Lucia, St. Vincent and the Grenadines, Suriname, Thailand, Tonga, Turkey, Turkmenistan, Tuvalu, RB Venezuela.

সেবার বিস্তারিতঃ

  • ৩০-৪৫ মিনিটের সেশন
  • WhatsApp অডিও কলে যোগাযোগ
  • ক্লায়েন্টের সাথে চাইলে হাজব্যান্ড জয়েন করতে পারেন। অপশনাল।
  • নন-জাজমেন্টাল সেবা, তাই মন খুলে সমস্যার কথা জানাতে পারেন
  • সেবা গ্রহীতার প্রাইভেসি অক্ষুন্ন থাকবে
  • সেবার মূল্য রিফান্ডেবল নয়।