এই মায়ের প্রথম ডেলিভারির গল্প পড়ুন: দশ দিন ওভারডিউ অতঃপর পজেটিিভ বার্থ স্টোরি।
দ্বিতীয় প্রেগন্যান্সি সবদিক দিয়েই প্রথম প্রেগন্যান্সি থেকে ভিন্ন ছিল। ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচন্ড দুর্বলতা, বমিভাব আর অরুচিতে ভুগেছি।সেকেন্ড ট্রাইমেস্টারে শুরু হল বেশ তীব্র পেলভিক পেইন। ব্যথায় বসতে বা হাটতে পারছিলাম না, কেবল শুয়ে বা দাড়িয়ে থাকলে আরাম পেতাম।
থার্ড ট্রাইমেস্টারে এল শ্বাসকষ্ট। খুব বেশি এক্টিভ থাকা কিংবা এক্সারসাইজ করা সম্ভব হচ্ছিল না। বসার সুবিধার জন্য বার্থ বল কিনে নিয়েছিলাম, সেটা ব্যবহার করে রেগুলার সহজ কিছু এক্সারসাইজ করতাম। ডেইলি ব্রিদিং এক্সারসাইজ করতাম যাতে লেবারের মত স্ট্রেসফুল সময়ে সহজে এগুলো প্রয়োগ করতে পারি।
৩৪-৩৫ সপ্তাহের দিকে পেলভিক পেইন কিছুটা কমায় হাটা বাড়াই, লেবার সহজ করবে এমন এক্সারসাইজ করা বাড়িয়ে দিই। Optimal Fetal Positioning এর দিকে বেশি ফোকাস করছিলাম কারন এতে লেবার সহজ আর শর্ট হবার সম্ভাবনা বাড়ে।
