সাধারণত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম তিন দিন বুকের দুধ আসে না। এজন্য চিন্তিত হবেন না। এ সময় মায়ের বুকে যতটুকু শাল দুধ আসে ততটুকু দুধ শিশুর জন্য যথেষ্ট। শিশুকে শাল দুধ খাওয়াতে কখনোই ভুল করবেন না। তিন দিন পর যখন মায়ের বুকে দুধ আসবে তখন বার বার শিশুকে দুধ খাওয়ান। মনে রাখবেন, যত বেশি বুকের দুধ খাওয়াবেন তত বেশি দুধ উৎপাদন হবে। কারণ মায়ের বুকের দুধ উৎপাদনের একমাত্র উদ্দীপক (Stimulus) হলো শিশুর দুধ টানা। অর্থাৎ শিশু যত দুধ টানবে, মায়ের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি তত উদ্দীপ্ত হয়ে বেশি বেশি প্রলেকটিন হরমোন তৈরি করবে। তত বেশি দুধ উৎপাদিত হবে। অন্যথায় বুকের দুধ উৎপাদন ধীরে ধীরে কমে যাবে এবং একসময় তা বন্ধ হয়ে যায়।
সন্তান প্রসবের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ অত্যাবশ্যক। এ সময় অধিকাংশ মায়ের একটি প্রধান দুশ্চিন্তা হলো, তার সন্তান পর্যাপ্ত দুধ পাচ্ছে কি-না। অনেকসময় মা মনে করেন, তার দুধ কমে যাচ্ছে এবং সন্তানকে ফর্মুলা বা কৌটার দুধ দেয়ার চিন্তা করেন, যেটা সঠিক নয়।
যদি উপরের বেশিরভাগ পয়েন্টে অাপনার সাথে না মিলে তাহলে সম্ভবত অাপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না। সেক্ষেত্রে প্রথমেই অাপনি বাচ্চাকে যেভাবে দুধ খাওয়ান সেটা পরীক্ষা করুন। শিশুর যথেষ্ট পরিমাণে দুধ পেতে হলে জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব দুধ দিতে হবে এবং বারবার ধৈর্য ধরে খাওয়াতে হবে। দুধ খাওয়ানোর সময় কাঁধ ও মাথা সমান্তরাল রাখতে হবে এবং স্তনের বোটার কালো অংশের এক ইঞ্চি পর্যন্ত পুরোটা শিশুর মুখের ভিতর ঢুকাতে হবে। এছাড়া বুকের দুধ খাওয়ানোর সময় স্তনে কোনো ব্যাথা অথবা অস্বস্তি অনুভব করবেন না।
ডাঃ সাবেরা সাঈদা খান
M.B.B.S (DU), MPH (Reproductive & Child Health)(NIPSOM),
Diploma in Ultrasonogram
Lecturer, Ibn Sina Medical College
Consultant Sonologist, Trust Medical Care
