
কেস স্টাডি ৩ঃ হাসনীন চৌধুরী
বাবু হবার পর প্রচণ্ড রাগী হয়ে যাই। খুব রেগে থাকতাম, অল্পতেই রেগে যেতাম, চ্যাঁচামেচি করতাম, কান্নাকাটি করতাম। সবার উপদেশ অসহ্য লাগতো। স্বামীকেও ভাল লাগতো না। আশে পাশের সবার উপদেশ, নেগেটিভ কমেন্ট, বাচ্চার প্রতিটি ব্যাপারে অন্যের অযাচিত ইন্টার ফেয়ারেন্স কষ্ট দিত খুব। জামাইর সাথে অস্বাভাবিক ঝগড়া হতো।
এরপর একটা হালাকায় যাই। সেখানে সুরাহ হুমাঝাহ এর ওপর একজন আলজেরিয়ান মহিলা বলেছিলেন। আমার জন্য সেদিনটি life changing ছিল। উনি একজন ম্যারেজ কাউন্সিলর। তাই ম্যারিটাল লাইফের বিভিন্ন সমস্যা ও সেগুলোর ওপর আমাদের এটিচুড কেমন হওয়া উচিত, সেগুলো ইসলামিক দৃষ্টিভংগি থেকে আলোচনা করেছিলেন। উনার যে কথা টা সবচেয়ে ভাল লেগেছিল, তা হল "আমাদেরকে ক্ষমা করতে শিখতে হবে।" সত্যিকারের ক্ষমা হল- মেমোরি থেকে খারাপ সব কিছু মুছে ফেলা এবং পরবর্তীতে কোন ঝগড়া বা সমস্যা হলে, পুরনো কথা বারবার না তোলা। যেটা মেয়েদের একটা কমন অভ্যাস।
