বাচ্চার খৎনা ও পটি ট্রেইনিং এর মাঝে কোন যোগসূত্র আছে কি?

১.

বাবুর বয়স যখন দু বছরের কয়েক মাস বাকি, তখন থেকে ওকে পটি ট্রেনিং করানোর চেষ্টা করতে থাকি। নানাভাবে চেষ্টা করতাম, ডায়পার ছাড়া রেখে, ক্লথ ডায়পার পরিয়ে, কিছু সময় পর পর বাথরুমে নিয়ে। কিন্তু কোনভাবেই সুফল পাচ্ছিলাম না। কারন পটি ট্রেনিং তখনই কার্যকর হবে, যখন শিশু নির্দিষ্ট সময় পর পর প্রস্রাব করার সক্ষমতা অর্জন করবে।

আমার ছেলের ক্ষেত্রে এই বিষয়টাই হচ্ছিলো না। ও অল্প সময় পর পর একটু একটু করে প্রস্রাব করতো। কখনো বেশি, কখনো কম। এ কারনে পটি ট্রেনিং কিছুদিন চেষ্টা করার পর, প্রতিবারই আমি হাল ছেড়ে দিতাম, আর ভাবতাম হয়তো এখনো সময় হয় নি।

ওর বয়স যখন প্রায় দু’ বছর তখন একদিন খেয়াল করলাম, কিছু সময় পরপর ও জোর দিয়ে দিয়ে প্রস্রাব করছে। ব্যাপারটা দেখেই সন্দেহ হওয়াতে ডাক্তারের সাথে কথা বললাম। উনি ইউরিন ইনফেকশনের সম্ভাবনা এবং একটা সম্ভাব্য সমাধান হিসেবে সুন্নতে খৎনার কথা বললেন। ছেলে বাচ্চাদের এটা খুব সাধারণ সমস্যা। তবে এবিষয়ে কোন অবহেলা উচিৎ নয় একদমই।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ অক্টোবর 12, 2020