বাচ্চা পালনে একঘেয়েমি? সমাধানের সুরাহা যখন আপনার মধ্যেই...

বাচ্চা লালনপালন, বাচ্চার জন্য রাত জাগা, কোনরকমে খাবার গেলা, দুই মিনিটে গোসল করা, বাচ্চাকে চব্বিশ ঘণ্টা দেখাশোনা করা….
নিঃসন্দেহে একজন মায়ের জন্য কঠিন কাজ।
দিনের পর দিন, রাতের পর রাত নিজের দিকে না তাকিয়ে বাচ্চাকে বড় করে তোলা। মোটেই সহজ কাজ নয়।

অনেক সময় ক্লান্তি, বিষণ্ণতা ভর করে সেই মায়ের মনে। মনে হয় দূরে কোথাও পালাই। কিছুটা সময় নিজের মতো কাটাই। ভাবেন কেউ আমার কষ্ট গুলো, রাত জাগা গুলো, আমার একঘেয়েমি জীবনটাকে অনুভব করুক।
কিন্তু বাস্তবে তার ভিন্ন প্রতিফলন দেখা যায়।
একজন মায়ের যে কষ্ট হচ্ছে, কখনও কখনও শরী-মন কোনটাই কুলাচ্ছে না। এটা যেন তার পাশের মানুষ গুলো বুঝতেই চায় না।
তখন বিষণ্নতা গুলো আরও বেশি গ্রাস করে।
সত্যি বলতে একজন মায়ের জন্য সাপোর্ট প্রয়োজন। তার পরিবার, তার কাছের মানুষের সাপোর্ট।
কারণ একজন মাকে প্র‍্যাগ্নেন্সির শুরু থেকে বাচ্চা বড় করা অব্দি নানা ধরনের শারীরিক, মানসিক পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হয়। হটাৎ করে একজন মা আবিষ্কার করেন তার জীবনের ছক পালটে গেছে।
পরিবর্তনের ধারায় খাপ খাওয়াতেই একটা লম্বা সময় চলে যায়। সেই পরিবর্তনে কখনও পরিবার, কাছের মানুষ গুলো সঙ্গী হয় তো কখনও সেই মায়ের পথচলাটা একরকম একারই হয়ে থাকে।

তবে পরিবারের সদস্যদের সাপোর্টের পাশাপাশি কিছু জিনিস অনুসরণ করা তাই ভীষণ প্রয়োজন একজন মায়ের জন্য।
প্রথমতই,

👉 সেলফ মোটিভেশন

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ আগস্ট 20, 2025