সন্তান ঠিকমতো বুকের দুধ পাচ্ছে কি না এটা অনেক মা'দের দুশ্চিন্তার কারণ। এধরনের দুশ্চিন্তা অনেক ক্ষেত্রে যৌক্তিক, কারণ সন্তান জন্মের পরবর্তী দিনগুলোতে পর্যাপ্ত দুধ না অাসার অভিজ্ঞতা বেশিরভাগ মা'দের অাছে। সুখের বিষয় হলো, এটা সাময়িক। মায়ের বুকের দুধের উৎপাদন বাচ্চাকে দুধ খাওয়ানোর সাথে সম্পর্কিত। যত বেশি বুকের দুধ খাওয়াবেন তত বেশি দুধ উৎপাদন হবে। কারণ মায়ের বুকের দুধ উৎপাদনের একমাত্র স্টিমুলাস হলো শিশুর দুধ টানা। অর্থাৎ শিশু যত দুধ টানবে, মায়ের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি তত উদ্দীপ্ত হয়ে বেশি বেশি প্রলেকটিন হরমোন তৈরি করবে। তত বেশি দুধ উৎপাদিত হবে। অন্যথায় বুকের দুধ উৎপাদন ধীরে ধীরে কমে যাবে এবং একসময় তা বন্ধ হয়ে যায়।
বুকের দুধ উৎপাদনে মায়ের শরীরে প্রচুর ক্যালোরি প্রয়োজন হয়। কিন্তু মা যদি পানিশূন্যতায় ভোগেন তবে পর্যাপ্ত দুধ উৎপাদন সম্ভব নয়। বুকের দুধ বাড়ানোর সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো, প্রচুর পরিমান পানি পান অথবা তরল জাতীয় খাদ্য গ্রহণ করা এবং হাইড্রেটেড থাকা।প্রতিদিন আট থেকে বারো গ্লাস পানি পান করুন, যা বুকের দুধ বাড়িয়ে দিতে সাহায্য করে।
এক গ্লাস গরম দুধের সাথে এক চা চামচ জিরা গুঁড়ো মিশিয়ে নিন। এবার এটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। এটি বুকের দুধ বৃদ্ধি করার সাথে সাথে শরীরে আয়রনের ঘাটতি দূর করে থাকে। আপনি চাটনি অথবা ভর্তার সাথে জিরা গুঁড়া মিশিয়ে খেতে পারেন
প্রতিদিনের খাদ্য তালিকায় পরিবর্তন আনুন। সবুজ শাক সবজি, ডিম, দুধ, রসুন, আঙ্গুরের রস, ফলের রস, মুরগির মাংস প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। এই খাবারগুলো বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। চাটনি অথবা ভর্তার সাথে জিরা গুঁড়া মিশিয়ে খেতে পারেন।
