ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বা 'প্রচলিত ফলস পেইন' নিয়ে আপনার যা জানা প্রয়োজন
গর্ভাবস্থার শেষ ট্রাইমেস্টারে গিয়ে মহিলারা অনেক সময় ফলস পেইন বা "ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন" এর মুখোমুখি হতে পারেন। সত্যিকারের প্রসব বেদনা শুরুর আগে একজন মা এমন ধরণের ব্যথা বা পেট শক্ত হয়ে যাওয়ার মতো এক অস্বস্তিকর অভিজ্ঞতা পেতে পারেন, যাতে তার মনে হতে পারে প্রসব বেদনা বুঝি শুরু হয়ে গেল! প্রসব বেদনা শুরুর আগে এধরনের কন্ট্রাকশনের কাজ হলো আপনার শরীরকে সত্যিকারের প্রসব অভিজ্ঞতার জন্য প্রস্তুত করা। তবে এর মানে এটা নয় যে আপনি সন্তান প্রসবের একেবারে নিকটবর্তী। কিছু মা দ্বিতীয় ট্রাইমেস্টারেই ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন অনুভব করতে পারেন।
ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হল জরায়ুর মাংসপেশির বিক্ষিপ্ত সংকোচন ও শিথিলায়ন। ধারণা করা হয় যে গর্ভাবস্থার ৬ সপ্তাহ থেকেই এই কন্ট্রাকশন শুরু হয় কিন্তু সাধারণত দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টার এর আগে তা অনুভূত হয় না। অনেকে একে বলেন "আসল প্রসব বেদনার প্র্যাকটিস", কারণ এসময় আপনার শরীর আসল প্রসবের জন্য তৈরি হয়। এই কন্ট্রাকশন আপনাকে "ব্রিদিং এক্সারসাইজ" করার সুযোগ করে দেয়। (পাশ্চাত্যে অনেক মা গর্ভাবস্থায় কিছু কোর্স করেন যেখানে তাদের বিভিন্ন ব্যায়াম শেখানো হয়। ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ গভীরভাবে শ্বাস নেয়ার ব্যয়াম হলো এধরনের ক্লাসে শেখানো একটা ব্যায়াম যেটা সন্তান প্রসবের সময় বেশ কাজে দেয়।)
অনেকে একে পেটে একধরনের চেপে ধরার অনুভূতি বলে বর্ননা করেন। এটা সাধারনত ক্ষণস্থায়ী এবং আসা যাওয়ার মাঝে থাকে। অনেকে একে মাসিকের ব্যথার (cramp) সাথে তুলনা করেন।
সত্যিকারের প্রসবের সাথে এর পার্থক্য হলোঃ
