শিশুদের হিট স্ট্রোক: উপসর্গ ও করণীয়

শিশুদের হিট স্ট্রোক: উপসর্গ ও করণীয় 1

বৈশাখের শুরুতে গরমের মাত্রাটা একটু বেশি মনে হচ্ছে। এক কথায় প্রচন্ড গরম এবং ঘরে বাইরে সবাই কেমন যেন অস্থির হয়ে উঠেছে। ছোট বড় নানা বয়সের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা অতিরিক্ত গরমে অধিক ঝুঁকিপূর্ণ। তারা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না এবং খুব সহজে অসুস্থ হয়ে পরে।

গরমের দিনের একটি বিপদজনক স্বাস্থগত সমস্যার নাম হিট স্ট্রোক। আমরা অনেকে হিট স্ট্রোক সম্পর্কে কম বেশি জানি। কিন্তু একটি শিশু, যে শুধুমাত্র কান্নার মাধ্যমে তার সকল প্রয়োজন প্রকাশ করে থাকে, তার জন্য প্রচন্ড গরমে কতটুকু তাপমাত্রা সহনীয় হবে তা খেয়াল করা অভিভাবকদের দায়িত্ব। কারণ অতিরিক্ত তাপমাত্রায় শিশুদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায় এবং থার্মোরেগুলেটরী (Thermo-regulatory) সিস্টেম পুরোপুরিভাবে কাজ করতে না পেরে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বহুগুনে বেড়ে হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

হিট স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কোন রোগ নয়। প্রচণ্ড গরমে শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। শিশুরা হিট স্ট্রোকে আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি থাকে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মে 14, 2017