অক্টোবর ৫ তারিখ রাতের পর থেকে আমার শরীর অনেক দুর্বল লাগছিল। বেশ কয়েক বার বমি হয়েছে।
ওই দিন আমার বাবা-মা আমার বাসায় এসে পৌঁছেছে। তাই রান্নার চাপ একটু বেশি ছিলো। সাথে তাদের থাকার ব্যবস্থা করতে, সাথে বড় ২ বাচ্চাকে সময় দিয়ে রেস্ট নেয়ার সুযোগ পাইনি। পা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। তার দশ বারো দিন আগে থেকে আমার লুজ মোশন স্টার্ট হয়েছিল। মনে হচ্ছিল যা খাচ্ছি কিছুই হজম হচ্ছে না। শেষ ট্রাইমেস্টারে এসে রক্তে সুগার বেড়ে যায়। নিয়মিত মেডিসিন খেতে হয়েছে। রাতে ওটস/রুটি খেতাম। ডিম, মুরগি খাওয়া বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু শর্করা কম খেতাম। এদিকে বাবুর ওজনও কম ছিলো। জেস্টেশনাল ডায়বেটিসের কারণে urine infection ছিলো। তলপেটে এতো ব্যাথা থাকত যে ৩ বেলা ৬টা Algin খেতাম (ডাক্তার এর পরামর্শে অবশ্যই), তাও দাঁড়াতে বা হাঁটতে জান বের হয়ে যেতো।
৬ তারিখ ভোরে ফলস পেইন স্টার্ট হওয়াতে আমি আবার ওষুধ খাই। কোমরে hot water bag নিয়ে চেয়ার এ বসে থাকি। আমার due date ২২শে অক্টোবর হওয়াতে tension ছিলো না হাজব্যান্ড মেঝেতে ঘুমাতে গেলো, আমি বাচ্চাদের (৯ ও ৫ বছর) খাটে ঘুম পাড়িয়ে pain কমার আশায় বসে ছিলাম। রাত সাড়ে ৩টায় ক্লান্তির কারণে ঘুমিয়ে গেলাম। অন্য দিন ফজরে এমনি সজাগ থাকি, আজ ঘুম ভাঙল ৬ঃ৪০এ, প্রচণ্ড ব্যথার দমকে।
অজু করে বসে বুঝার ট্রাই করছিলাম কি হচ্ছে। ব্যথার উৎস বুঝতে পেরে প্রস্তুতি নেয়া স্টার্ট করলাম। কাউকে কিছু বলিনি, দুয়া পড়তে পড়তে রান্নার কাজে লেগে গেলাম। আমার সাহায্যকারী মেয়েটি এসে পড়লো ততক্ষণে। সকালের নাস্তা রেডি করে, ছেলেকে অনলাইন ক্লাসে বসিয়ে ব্যাগ বের করলাম। লিস্ট অনুযায়ী সব চেক করে ব্যাগ রেডি করলাম। আমার ব্যাগ, বাচ্চার ব্যাগ। আমার মেয়ে যদি ম্যানাজেবল না হয়, ওর ব্যাগ।
