গর্ভধারণের ১০টি প্রাথমিক লক্ষণ

আপনি কি গর্ভবতী? কিছু লক্ষন বা উপসর্গের উপস্থিতির উপর ভিত্তি করে এটা নির্ণয় করা যেতে পারে। সাধারণত মাসিক/পিরিয়ড মিস হওয়ার ১ বা ২ সপ্তাহ মাঝে কিছু লক্ষণ দৃশ্যমান হয়ে উঠতে পারে। এসব লক্ষণ প্রতি ১০ জনের ৭ জনের ক্ষেত্রেই গর্ভধারণের ৬ সপ্তাহ বা কমবেশি ৪৫ দিনের মাঝে দেখা যায়।

আপনি যদি মাসিকের হিসাব না রাখেন অথবা আপনার মাসিক যদি চক্র মেনে না চলে, তবে আপনি হয়তো বুঝতে পারবেন না কখন মাসিক হওয়া উচিত। এমন সময় আপনি হয়তো সময়মতো মাসিক না হবার কারণ নিয়ে চিন্তিত। তখন যদি আপনি নিচের কোন একটি উপসর্গ নিজের মাঝে দেখতে পান, তবে খুব সম্ভবত আপনি গর্ভবতী। নিশ্চিত হতে নিচের উপসর্গগুলো মিলিয়ে নিন এবং বাসায় বসেই একটা টেস্ট করে ফেলুন।

গর্ভবস্থার শুরুর দিকে খাবারে অনীহা বোধ হওয়া বেশ স্বাভাবিক। যদি কোন খাদ্যদ্রব্যের (যেমন পেয়াজ) গন্ধ আপনার মাঝে বমি ভাব নিয়ে আসে তবে খেয়াল করুন এমনটা ক্রমাগত হচ্ছে কি না। এসময় বমি ভাব বা খাদ্যে অনীহার কোন স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে খুব সম্ভবত আপনার শরীরে ক্রমবর্ধমান ইস্ট্রোজেন হরমোনের পার্শ্বপ্রতিক্রিয়া এটা। এসময় আপনার খুব পছন্দের কোন খাবার খেতে বিস্বাদ লাগলেও আশ্চর্য হবেন না। বরং এরকমই হয়ে থাকে!

এসময় মন মেজাজের কোন ঠিক ঠিকানা না থাকাই স্বাভাবিক। এমন মুড সুইংয়ের কারণ বেশ কয়েকটা। সম্ভবা মায়ের শরীরে এসময় হরমোন বদলের কারণে ব্রেনের অভ্যন্তরে মেসেজ বহনকারী নিউরোট্রান্সমিটারের পরিমানে পরিবর্তন আসে। এই পরিবতৃন বিভিন্ন জনে বিভিন্নরকম হয়ে থাকে। সম্ভবা মা এসময় বেশ আবেগী অনুভব করেন, আবার অনেকে এসময় বিষন্নতা/দুশ্চিন্তায় ভোগেন।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জানুয়ারি 14, 2025