মহামারি : জীবন ও সন্তানের সুরক্ষা পরিকল্পনায় কোন বিষয়গুলো মাথায় রাখবেন?

মহামারী আমাদের জীবনে নিঃসন্দেহে অনাকাঙ্খিত ও অভাবনীয় ঘটনা। সাধারণত প্রতি শতকে একবার এমন ঘটনা ঘটে, তাই স্বাভাবিকভাবেই সন্তানের বাবা-মা’রা অপ্রস্তুত থাকেন। এই অপ্রস্তুতি সত্ত্বেও মহামারি চলাকালীন সময়ে আমাদের লক্ষ্য থাকে এরকম-

১. সন্তান নিয়ে বেঁচে থাকা
২. স্বাস্থ্যবান থাকা
৩. দৈনন্দিন রুটিনে মহামারীজনিত ক্ষতি কমানো 
৪. মানসিক স্বাস্থ্যের তত্ত্বাবধান
৫. মহামারী পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহন

সাধারণত মহামারী আসে উচ্চমাত্রার সংক্রমণ ক্ষমতা নিয়ে। এই সময়টা তাই বাবা-মা এবং সন্তান উভয়ের জীবনের জন্য হুমকির কারণ। এজন্য আমাদের প্রথম লক্ষ্য থাকে সংক্রমণ থেকে বেঁচে থাকা। এই লেখা যখন লিখছি, তখন সারা পৃথিবী কভিড-১৯ এর ছোবলে লন্ডভন্ড হয়ে আছে। চীন থেকে সংক্রমন শুরু হয়ে ২১ হাজারের (২৬ মার্চ, ২০২০) বেশি মানব সন্তানের জীবন ছিনিয়ে নিয়েছে।  ঠিক কোথায় এবং কখন এই মহামারী থামবে সে নিয়ে কারো কোন ধারণা নেই।

এরকম অনিশ্চয়তার সময়ে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে ঠান্ডা মাথায় চিন্তা ও সে অনুযায়ী কাজ করতে পারার যোগ্যতা। অতএব, মাথা ঠান্ডা রাখুন বা অন্তত ঠান্ডা রাখার চেষ্টা করুন।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 26, 2020