গর্ভাবস্থায় বিমান ভ্রমণ কি নিরাপদ?

গর্ভাবস্থায় বিমান ভ্রমণ নিরাপদ বলে মনে করা হয় এবং এতে বাচ্চার কোন ক্ষতির আশংকা নেই। এখানে দুটি গুরুত্বপূর্ণ অনুমান হলো-

১. আপনার গর্ভাবস্থায় কোন ঝুঁকি বা জটিলতা নেই এবং আপনি স্বাস্থ্যবান। এছাড়াও বায়ুর চাপ  বা আর্দ্রতা পরিবর্তন আপনার উপর নেতিবাচক কোন প্রভাব ফেলে না।
২. বিমান ভ্রমণের কারণে আপনার গর্ভপাত, হঠাৎ প্রসববেদনা বা পানিভাঙ্গার মতো কোন কিছু ঘটবে এমন আশংকা না থাকা।

সাধারণত বিমান সংস্থাগুলো গর্ভবতীদের ৩৬ সপ্তাহের পর বিমান ভ্রমণ করতে দেয় না এবং যমজ গর্ভাবস্থার ক্ষেত্রে এই সীমা ৩২ সপ্তাহ। জটিলতা এড়াতে অনেকসময় এই সময় সীমার আগেই এয়ারলাইন্স গর্ভবতীকে বিমান ভ্রমণে বাঁধা দিতে পারে। তাই আগে থেকে তাদের গর্ভাবস্থা সম্পর্কে জানান এবং তাদের নিয়মকানুন জেনে নিন। গর্ভবতীর জন্য তারা যদি কোন বিশেষ সুবিধা দিয়ে থাকে তাহলে সেটা গ্রহণের চেষ্টা করা যেতে পারে।

প্রথমত আপনার ডাক্তারের (গাইনি বিশেষজ্ঞ) সাথে কথা বলুন। তাঁকে জানান আপনি বিমানে ভ্রমণের পরিকল্পনা করছেন এবং তার পরামর্শ নিন।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুন 1, 2025