গর্ভধারনের তৃতীয় সপ্তাহ

এই সপ্তাহেও বাসায় বসে যেকোন ধরনের প্রেগনেন্সি টেস্ট সঠিক ফলাফল দিবে না, কারণ আপনার শরীরে হরমোনগত যেসব সম্ভাব্য পরিবর্তন ঘটছে, তা এত সামান্য যে গড়পড়তা টেস্টগুলো এটা ধরতে পারবে না। আক্ষরিকভাবে বলতে গেলে আপনি এখনো গর্ভধারণ করেননি। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আপনার মাসিক শুরু না হয়, তবে পরীক্ষা করুন এবং প্রথম পরীক্ষাটি বাড়িতে করুন। সাধারণত ৪র্থ সপ্তাহে বা একটি মাসিক মিস করার পরপর প্রচলিত টেস্টকিট গুলো সঠিক ফলাফল দেয়।

পরিকল্পিত গর্ভধারণের ক্ষেত্রে এই সময়ে আপনি অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত ফলাফল জানার জন্য। আপনাকে অপেক্ষা করতে হবে আপনার মাসিকের তারিখ পার হয়ে যাওয়া পর্যন্ত। কারন এখনি যদি আপনি বাড়িতে পরীক্ষা করেন, পজেটিভ রেজাল্ট নাও পেতে  পারেন। আরো কিছু সময় অপেক্ষা করুন।

এসময় কারো তলপেটে হালকা ব্যাথা এবং স্রাবের (Discharge) পরিমান বেড়ে যেতে পারে। এতে ভয়ের কিছু নেই। কেউ কেউ স্রাবের সাথে হালকা স্পটিং দেখতে পান, অথবা লাল বা লালচে বা গোলাপী স্রাব খেয়াল করেন। যেটা ঠিক মাসিক নয়। শরীরে প্রজেসটরন নামক হরমোনের অভাব হলে এরকমটা হতে পারে।যদি আপনি পরিকল্পিত গর্ভধারণের প্রক্রিয়ায় থাকেন এবং এধরনের সমস্যা অনুভব করেন তবে দ্রুত আপনার চিকিৎসকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় আপনার  পরিকল্পনা ব্যর্থতায় ঢেকে যেতে পারে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই 3, 2026