প্রসব বা লেবার নারী জীবনের অন্যতম বড় ঘটনা। এই বড় ঘটনা ঠিকমতো পাড় করতে আপনার প্রস্তুতি দরকার। কারণ লেবারের শারীরিক বেদনা মানুষের সাধারণ ব্যাথা সহ্য করার সীমা ছাড়িয়ে আরো কিছু বেশি (৪৫ ডেল বনাম ৫৭ ডেল)।
এই প্রস্তুতি দুই ধরনের: শারীরিক ও মানসিক। এই লেখায় শারীরিক প্রস্তুতির একটি উপকরণ বার্থ বল নিয়ে আলোকপাত করবো।
বিভিন্ন ব্যায়ামের অনুসঙ্গ হিসেবে ব্যবহৃত জিম বল থেকে বার্থ বল (Birth ball) একটু বড়। গর্ভাবস্থায় বিভিন্ন ব্যায়ামে এবং প্রসবের সময় ব্যাথা ব্যবস্থাপনার (labor pain management) এর অংশ হিসেবে বার্থ বল বা বার্থিং বলের ব্যবহার হয়ে থাকে।
লেবার পেইন মোকাবেলা করার প্রচলিত মেডিকেল হস্তক্ষেপ হলো এপিড্যুরাল। তবে অনেকে প্রাকৃতিক প্রসব চাইতে পারেন এবং এপিড্যুরালের মতো Intervention নাও চাইতে পারেন। তাদের জন্য বার্থবল বেশ কাজের।
গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
টপিকঃ birth ball, বার্থ বল
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ অক্টোবর 21, 2022
