৩ বছরের তালহা কথা বলে না। একদমই বলে না। তার মা কিছুটা ইন্ট্রোভার্ট হওয়াতে বাচ্চার সাথে কি বলবে কি না বলবে বুঝতে পারে না। বান্ধবীর কাছে জানতে পেরেছিলো হোমস্কুলিং এর বিষয়ে৷ খোঁজ পেয়েছিলো Sparkle Homeschool এ কোয়ালিটি টাইম স্পেন্ড করার মত অনেক কন্টেন্ট দেওয়া হয়। একটু দেখি না কি হয়! ভেবেই জয়েন করা! আলহামদুলিল্লাহ ৬ মাস পর তালহার কথার জ্বালায় এখন আর কেউ টিকতে পারে না! তালহার আম্মু নিয়মিত ওয়ার্কশীট গুলো নিয়ে বসতো বাচ্চার সাথে আর Sparkle এর মান্থলি প্ল্যান এ দেওয়া টপিক এর উপর অনেক অনেক কথা বলতো!
২ বছরের মাইশা শুধু কান্নাকাটি করে আর জেদ দেখায়। ওর আম্মুর বিজনেস এর জন্য একদমই সময় দিতে পারে না। একদিন ওর আম্মু সিদ্ধান্ত নিলো ব্যবসা পরে! আগে সন্তানকে সময় দিয়ে পরে আবার রি স্টার্ট করা যাবে। কিন্তু হোমস্কুলিং এর নাম তো শুনেছে আর বাকি কিছুই বুঝতে পারছিলো না! Sparkle Homeschool এর পোস্ট ফলো করে করেই যা শেখা!
অনেক জেনে বুঝে শুরু করলেন হোমস্কুলিং। মাইশা এখন ৩.৫ বছর বয়স, ছোট ছোট ইংলিশ ওয়ার্ডগুলো রিডিং পড়তে পারে! আর খুবই ধীরস্থির এবং ম্যানেজেবল একটা বাচ্চা! রাফিয়া আপু খুবই অস্থির ছিলেন বাচ্চাকে এতো ওয়ার্কশীট দেই এতো ছবি দেখাই প্রশ্ন করলে একটাও উত্তর দেয় না! Sparkle Homeschool থেকে ছিলো ছোট্ট একটা টিপস! সেটা ফলো করেই ৪ মাস পর রাফিয়া আপু রিপ্লাই দিলেন, আপুউউউ! বাবু এখন সারাদিন যা যা শিখিয়েছি সবই বলে!
উপরের দুটো বাস্তব গল্প যেন Tip of the iceberg! বিগত কয়েক বছরে আমাদের হোমস্কুলিং ইনিশিয়েটিভে যুক্ত প্রায় সব অভিভাবকদের অভিজ্ঞতা এরকমই। কোভিড সহ বর্তমান নানা বাস্তবতা আমাদের মা-বাবাদের হোমস্কুলে আগ্রহী করে তুলছে। তাদের কাছে থেকে সচরাচর পাওয়া নানা প্রশ্নের উত্তর এই লেখা। আশা করছি ক্রমাগত হালনাগাদ করতে পারবো এই লেখা।
