ধরুন আপনার বাসায় একটি তিন বছর বয়সে বাচ্চা রয়েছে। হঠাৎ একদিন খেয়াল করলেন ওর সাথে যে বাচ্চাগুলো খেলে তারা ওর তুলনায় কথাবার্তায় অনেক পারদর্শী। বিষয়টি আপনাকে ভাবিয়ে তুলল। আপনার বাচ্চা অন্য বাচ্চাদের মত অনর্গল কথা বলতে পারছে না বা এই বয়সে যতটুকু ভাব বিনিময় করা দরকার, ততটুকু ভাব বিনিময় করতে পারছে না।
আমরা যারা প্রথমবার মা বাবা হই, তারা বাচ্চাদের ধাপে ধাপে বিকাশটা অনেক সময় বুঝে উঠতে পারি না। আমরা অনেক সময়ই বুঝতে পারিনা কোন বয়সে বাচ্চার কতটুকু ভাষাগত যোগ্যতা অর্জন করার দরকার। তাই আমাদের জেনে নেওয়া উচিত বাচ্চা কোন বয়সে কতগুলো শব্দ বলার যোগ্যতা অর্জন করবে।
শিশুর ভাষা বিকাশের মাইলস্টোন গুলোকে আরো বিশদভাবে সংজ্ঞায়িত করা যায়, আমরা এখানে শুধুমাত্র প্রাথমিক কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলাম।
শিশুর আশেপাশে সাধারণত যারা থাকেন বিশেষ করে শিশুর মা বাবা বা পরিচর্যা কারী বা অন্যান্য আত্মীয়-স্বজন তাদেরকে এ ভাষার বিকাশের সময়টি খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে এবং শিশুকে সাহায্য করতে হবে যেন তার উপযুক্ত বয়সে সে উপযুক্ত ভাষা বিকাশ করতে পারে।
