কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া, অতঃপর লেবার পেইন উঠার খুশিতে প্রসবের কষ্ট ভুলে যাওয়ার গল্প

ছেলেকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে বাসায় আনার দুইদিন পরেই ছিল পিরিয়ড ডেট। যেদিন ডেট,ওইদিন ভিসা করার জন্য সারাদিন বাইরে থাকা লাগবে। তাই,ওইভাবেই রেডি হয়ে বের হলাম।কিন্তু,পিরিয়ড হলো না। মনে করলাম,হয়ত অনেক বেশি স্ট্রেস যাচ্ছে,এজন্য। কয়েদিন চলে গেল। তারপরে শিউর হওয়ার জন্য টেস্ট করলাম।অবাক হয়ে দেখলাম কয়েক সেকেন্ডের মধ্যে দুইটা গাড় দাগ। আলহামদুলিল্লাহ।

আল্লাহ হয়ত এরমধ্যে উত্তম কিছু রাখছেন।

ছেলেকে নিয়ে হাসপাতাল, ডাক্তার দেখানো চলতে থাকল। আমার অন্য দুইবারও কোন সিম্পটম ছিলনা। এবারও তাই। শুধু ঝাল খাইতে ভালো লাগতো। এতটুকুই। আমার হেল্পিং হ্যান্ড খুব মজা করে ঝাল ভর্তা বানাতো। যদিও জানত না যে আমি প্রেগন্যান্ট। কাউকে জানাইও নাই যদিও।

এরমধ্যে তিনবার ব্লিডিং হলো। আমার রেগুলার ডাক্তার তখন দেশের বাইরে ছিলেন। আর আমার আসলে রেস্ট নেওয়ার অপশন ছিল না। দুইটা বাচ্চাই পাল্লা দিয়ে অসুস্থ ছিল। সাথে আমার ঠান্ডা-কাশি লেগেই ছিল।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জানুয়ারি 20, 2025