একটা মানুষের শরীরের মধ্যে আরেকটা মানুষকে ধারণ করা চাট্টিখানি কোনো ব্যাপার না! ছোট্ট জানটা তিল তিল করে বেড়ে উঠার সাথে সাথে মায়েদের শরীরে কত রকমের যে পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনের সাথে হাত ধরাধরি করে আসে নানান রকমের অস্বস্তি। সারাক্ষণই কেমন না কেমন লাগতেই থাকে। এত এত সমস্যা যে কোনটা ডক্টরকে বলবো আর কোনটা বলবো না— এই চিন্তায় মায়েরা প্রায়ই দিশেহারা বোধ করেন।
লো-রিক্স প্রেগনেন্সিতে টুকটাক বেশিরভাগ অস্বস্তিই স্বাভাবিক ধরা হয়। তবে, নিম্ন লিখিত ব্যাপারগুলা যদি প্রেগনেন্সি চলাকালীন আপনার মধ্যে দেখা দেয়, তাহলে দেরী না করে দ্রুতই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন, অথবা হসপিটালের ইমার্জেন্সিতে চলে যাবেন।
► পেট ব্যথা, বিশেষ করে হঠাৎ তীক্ষ্ণ, তীব্র, দীর্ঘস্থায়ী ব্যথা।
► ভ্যাজাইনা বা যোনিপথে রক্তপাত।
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুন 26, 2026
