শিশুর গলায় কিছু আটকে দমবন্ধ হওয়ার অবস্থা হলে কী করবেন?

বাচ্চারা স্বভাবতই অনুসন্ধিৎসু এবং ১ থেকে ৫ বছরের বাচ্চারা হাতের নাগালে পাওয়া সবকিছু্ই মুখে দিয়ে দেখতে চায়। বাচ্চাদের এই প্রবণতা তাদের স্বাভাবিক বেড়ে ওঠার অংশ। আশার কথা হলো বাচ্চারা সবকিছু মুখে দিতে চাইলেও গলাধঃকরণ করতে পারে না। মার্বেল, পয়সা, খেলনার অংশবিশেষ, বৃদ্ধদের কৃত্রিম দাত, ঘড়ির ব্যাটারির মতো ছোট জিনিসগুলো বাচ্চাদের জন্য ঝুঁকির কারণ।

বাচ্চার গলায় কেবল অখাদ্য আটকায় এমনটা না। আপনার শিশু যদি শক্ত খাবার (সলিড) খেতে শুরু করে, তাহলে সেই খাবারও গলায় আটকে দমবন্ধ হবার মতো অবস্থা হতে পারে। এছাড়া নবজাতকের ক্ষেত্রে অনেকসময় বুকের দুধপানের সময় ভারসাম্য হারিয়ে গলায় দুধ আটকে দমবন্ধ অবস্থা হতে পারে। 

এই বিপদ থেকে বাচ্চাকে রক্ষার সবচেয়ে কার্যকরী উপায় হলো এসব ক্ষুদ্র জিনিসগুলো বাচ্চার হাতের নাগাল থেকে দূরে রাখা। অনেক সময় এটা করা সম্ভব হবে না, বিশেষ করে যখন আপনার বাচ্চা খেলে এবং খেলনা ভাঙতে বেশি আগ্রহী। এক্ষেত্রে তার উপর ক্রমাগত নজরদারি করাই ভাল বিকল্প।

আপনার শত সতর্কতা সত্ত্বেও বাচ্চা কোন কিছু গিলে ফেলতে পারে। হতে পারে এটা আপনার বা বাসার অন্য কারও চোখের সামনে বা অগোচরে। কিছু ক্ষেত্রে আমাদের খাদ্যনালী এধরনের বস্তু গিলে ফেলতে পারে, আর কিছু ক্ষেত্রে শিশু গলায় আটকে দমবন্ধ হওয়ার পরিস্থিতির শিকার হতে পারে। যদি শিশু অসুস্থতা ছাড়াই হঠাৎ কাশতে শুরু করে এবং তার মুখে দেয়ার অভ্যাস সম্পর্কে আপনি অবগত থাকেন, তাহলে মোটামুটি নিশ্চয়তাসহ ধরে নিন বাচ্চা এমন কিছু গিলে ফেলেছে যা তার করার কথা না।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ এপ্রিল 11, 2020