গর্ভস্থ সন্তান কেন লাথি দেয়?

গর্ভবতী হবার পর মায়েরা খুব উত্তেজিত থাকেন,  কখন পেটের ভেতর বাবুটি নড়ে উঠবে, কখন সেটা বুঝতে পারা যাবে। সাধারণত বাবুটি  ৭ থেকে ১০ সপ্তাহ বয়স থেকেই নড়াচড়া শুরু করে, কিন্তু সেটা বুঝতে বুঝতে মায়েদের ১৬ থেকে ২০ সপ্তাহ লাগে। তাই প্রথমবার বাবুর নড়ে ওঠা মা-বাবার জন্য খুব আনন্দময় একটি অনুভূতি। হবু মা খুব আগ্রহ ও আনন্দ নিয়ে অপেক্ষা করে কখন প্রথমবারের মতো বাবুর নড়াচড়া অনুভব করা যাবে।

জায়গা হিসেবে জরায়ু খুব ছোট একটি বসবাসের স্থান । তাই বাচ্চা নড়াচড়া করার সময় পেটের বাইরে থেকে সেটা বুঝা যায় । বাচ্চার স্বাস্থ্যকর বৃদ্ধি, শক্তিশালী হাড় গঠন ও হাড় সন্ধিস্থল গুলোর জন্য এই নড়াচড়া বা লাথি মারা খুব উপকারী। বলতে গেলে এই লাথি মারার মাধ্যমে বোঝা যায় বাচ্চা তার মায়ের পেটে সুস্থভাবে বেড়ে উঠছে।

৭ সপ্তাহ পর থেকে বাচ্চা পেটের ভেতর আঙুল চুষে , হাত-পা নাড়ায়, হেঁচকি তোলে, হাই তোলে। সময়ের সাথে সাথে বাচ্চার ওজন বৃদ্ধি পায় সাথে সাথে তাদের এই নড়াচড়াও ভালোভাবে বেড়ে যায় । তাই সেটা বাইরে থেকেও অনুভব করা যায়। যদিও ২০  সপ্তাহ পর্যন্ত সাধারণত এই নড়াচড়া খুব বেশি একটা বোঝা যায় না। শুরুর দিকে (১৮-২০ সপ্তাহের ভিতরে) এই বাবুদের নড়ে উঠার অনুভূতিটি যেন পেটের ভিতর একটি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে অথবা কিছু একটা ভেসে চলেছে। হবু মা বাবাদের জন্য এটি খুবই সুখকর একটি মুহূর্ত।

বাচ্চার নড়াচড়ার মধ্য দিয়ে বোঝা যায় তার মস্তিষ্ক কতখানি কার্যকরভাবে তৈরি হচ্ছে। বাচ্চারা তাদের মস্তিষ্কে ব্যবহারের মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণ করতে শেখে আর যদি এই নড়াচড়া টা মস্তিষ্কের মাধ্যমে না হয় তবে হয়তো সেটা খুব সাধারন রিফ্লেক্স যেটা মেরুদন্ড (স্পাইনাল কর্ড) থেকে আসে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ এপ্রিল 15, 2020