নিঃসন্দেহে সন্তানের মৃত্যু বাবা-মায়ের জন্য একটি অত্যন্ত কঠিন পরীক্ষা। অথচ এই কঠিন সময়ে স্বান্তনার হাত না এগিয়ে দিয়ে বরং সমাজ আমাদের অনেক মাকেই অপয়া, দুর্ভাগ্যগ্রস্ত এবং বংশনাশকারিনী ইত্যাদি অন্যান্য অনেক গালি ও মানসিক নিপীড়নের শিকার করে।
★ অন্যদিকে যেই বাবা-মা এই কঠিন পরীক্ষা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করবেন, তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল প্রতিদান রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, যখন কোন বান্দার সন্তানের মৃত্যু হয়, তখন মহান আল্লাহ তাঁর ফিরিশতাগণকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবয করেছ? ফিরিশতাগণ বলেন, হ্যাঁ। মহান আল্লাহ বলেন, তোমরা তার চোখের মণিকে কেড়ে নিয়েছ? ফিরিশতাগণ বলেন, হ্যাঁ। আল্লাহ বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলেন, আপনার প্রশংসা করলো এবং ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়লো। একথা শুনে মহান আল্লাহ বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি কর
এবং তার নাম রাখ ‘বাইতুল হামদ’(প্রশংসার ঘর)। [সিলসিলাহ আসসাহিহাহ ১৪০৮, রিয়াযুসসালিহিন ১৩৯৫]
