১.
দশ তারিখ একটা ক্লাস (CBE practical class) নিয়ে ফিরলাম। আমার প্রাকটিকাল ওয়ার্কের মায়ের অবস্থা ভাল না। ভাল না মানে লেবার এগিয়ে আসছে তা বাহ্যিক সবকিছুতে প্রকাশ পাচ্ছে। আরও সপ্তাহখানেক আগে থেকেই আসলে প্রাকটিস কনট্রাকশন (Braxton hicks) শুরু হয়েছে। চেহারা সুরতও জানান দিচ্ছে।
এজন্য এগার তারিখেও ক্লাস রাখলাম। আল্লাহর কাছে চাচ্ছিলাম একটা দিন যেন পাই। একসাথে চারটা মডিউলের প্রিপারেশন নিয়ে গেলাম। যা ভেবেছিলাম, তাই। ওর শরীর আরও গুছিয়ে এসেছে। নয় নম্বর ক্লাসটা শেষ হল।
গত দুইদিনের মজিউলগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল মা এবং তার পরিবারের পক্ষের সাপোর্ট পারসনের জন্য। যেভাবে মাকে ট্রেইন করছিলাম একইভাবে নাসিমা আপাকেও (গর্ভবতী মায়ের নিজের মা) সবকিছু ক্লিয়ার করে দিচ্ছিলাম তার রোল সম্পর্কে। পিছনের কিছু ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বেশ কয়েকবার করে তাদের মনে করিয়ে দিলাম।
