কারণ নবজাতক দ্রুত বাড়তে থাকে। বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধির হার কমতে থাকে। এটা প্রয়োজন। ছোটবেলায় দ্রুত বাড়া প্রয়োজন। কিন্তু এই হারেই বাড়তে থাকলে আমাদের মানবশিশুদের তখন দানবশিশু মনে হত। আল্লাহ এত সুন্দর করে ডিজাইন করেছেন যে শরীরের প্রয়োজনেই এই বৃদ্ধির হার প্রয়োজন অনুযায়ী খানিকটা কমে আসে।
ছয় মাস থেকে এক বছর পর্যন্ত প্রতি সপ্তাহে ১১৩ গ্রাম বা প্রতি মাসে প্রায় ৩৪০গ্রাম করে বাড়তে থাকে।
আপনার সন্তানের ওজন যদি সঠিকভাবে না বাড়ে তাহলে তার দিকে মনোযোগী হন। আর ঠিকঠাক ওজন বাড়লে অযথা দুশ্চিন্তা না করে নিজের দিকে মনোযোগী হন। ভালবাসা জানবেন, প্রিয় মায়েরা।
নাসরিন সুলতানা
আমানি চাইল্ডবার্থ এডুকেটর এন্ড ডুলা ট্রেইনি (মাতৃত্ব)
টপিকঃ শিশুর বেড়ে উঠা
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 21, 2025
