বাচ্চা জন্মের পর বাচ্চা দেখতে আসা বাচ্চার আত্মীয়রা সাধারণত যেভাবে বাচ্চা দেখে….
বাচ্চার হাত দেখি, বাচ্চার আঙুল দেখি, বাচ্চার কান দেখি?
হুম, বাচ্চার হাত, আঙুল, কান কালো হলে বড় হয়ে বাচ্চা কালো হয়।
অতি আগ্রহী কেউ কেউ আবার বাচ্চার গোপনাঙ্গও দেখেন।
তো কেন দেখেন, কেন করেন এমন কাজ?
ওই যে অত্র এলাকায় প্রতিবেদন জমা দিতে হবে।কার বাচ্চা কেমন হয়েছে সেজন্য।
তারা কিন্তু প্রতিবেদন জমা দিয়েই ক্ষান্ত হোন না। বরং খুব গভীর জ্ঞানও দান করে যান।
যেমন যাওয়ার সময় বলে যান, মেয়ে তো কালো। কিছু টাকা পয়সা জমাও। কালো মেয়ে কিভাবে বিয়ে দিবে?
আর সাথে যোগ হয় আরও কিছু কথা।
মা কালো, বাচ্চা তো কালো হবেই। অথবা বাচ্চা অমুকের রঙ পাইছে। বাচ্চা লম্বা কি খাটো হবে সেটাও যোগ হয় সেই তীক্ষ্ণ পর্যবেক্ষণে।
একবিংশ শতাব্দীতে এসে অনেক কিছু পরিবর্তন হয়েছে বটে। কিন্তু এই যে জন্মের শুরু থেকেই বাচ্চার রঙ নিয়ে আলোচনা সমালোচনা সেটা কিন্তু শেষ হয়নি।
এটা যে শুধুমাত্র পাড়া-প্রতিবেশী কিংবা আত্মীয়রা করে এমন নয়।
এমন অনেক বাবা আছে যারা সন্তানের গায়ের রঙ কেন কালো হল সেই নিয়ে মায়ের উপর মানসিক অত্যাচার চালায়। বাচ্চকে কোলে নেয় না। আদর করে না। এমনকি অনেক মা ও আছে যারা সন্তানের গায়ের কালো রঙ মানতে পারে না।
