বাচ্চা সবচেয়ে বেশি অনুকরণ করে মা কে। মা যা করে বাচ্চাও তাই করে।
যেমন মা বই পড়তে বসল। বাচ্চারও বই পড়তে ইচ্ছা হবে।
মা রান্না করতে গেল। বাচ্চারও রান্না করতে ইচ্ছা হবে। মা ঠিক কি কি রান্না করছে, কিভাবে রান্না করছে সেটা না দেখলে তার যেন চলবেই না।
মোটকথা মা যা যা করবে বাচ্চাকেও তাই করতে হবে।
কিন্তু মা এক প্লেট ভাত নিয়ে খেতে বসেছে। বাচ্চার কিন্তু এই মূহুর্তে খেতে ইচ্ছা করবে না।
এই মুহূর্তে মায়ের সাথে বাচ্চার আচরণ হবে বিরোধী দলের মতো। মা যেদিকে বাচ্চা অন্যদিকে।
অথচ তাকে যদি কোল্ড ড্রিংকস, চিপস, চকলেট খেতে বলেন সে কিন্তু বিনা বাক্য ব্যয়ে মেনে নিবে।
বাচ্চাকে তিনবেলা ভাত কিংবা হোম মেইড খাবার খাওয়ানো। মায়ের কাছে রীতিমতো একটা যুদ্ধের নাম।
বাচ্চার সাথে গল্প, কবিতা, খেলায়, মোবাইল দেখিয়ে ইত্যাদি নানা টালবাহানায় বাচ্চাকে কয়েক লোকমা ভাত খাওয়াতে পারা মায়ের জন্য যুদ্ধ জয়ের নামই বটে। বাচ্চার ছয় মাস বয়স থেকে শুরু হয় এই সলিড যুদ্ধ।
তো সেই সলিড শুরু করার কিছু সনাতন পদ্ধতি আছে। যুগে যুগে গ্রাম থেকে শহরে যেটা প্রচলিত।
